বাণিজ্য

পুঁজিবাজার উন্নয়নে বিএসইসি’র নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ায় দেশের পুঁজিবাজার বিভিন্ন সময় অস্থিতিশীল হয়েছে। এই কারণে একাধিকবার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তারই ধারাবাহিকতায় এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিনিধিসহ, সিডিবিএল ও সিসিবিএলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সার্ভেইল্যান্স কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএসইসির পরিচালক শেখ মাহবুবুর রহমানকে।

এই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করবে। এর মাধ্যমে কেউ পুঁজিবাজারে গুজব ছড়ানোসহ কৃত্রিমভাবে ফাঁয়দা হাসিলের চেষ্টা করলে তাদের চিহ্নিত করবে। একইসঙ্গে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করবে।

বিষয়টি সম্পর্কে বিএসইসি’র মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম বলেন, পুঁজিবাজারের কারসাজি বন্ধে সার্ভেইল্যান্স সিস্টেমকে জোড়দার করা হচ্ছে। সব ব্রোকারেজ হাউজগুলোর জন্য একটি সফটওয়্যার চালুর বিষয়ে আলোচনা হয়েছে। যে সফটওয়্যারের মাধ্যমে ব্রোকারেজ হাউসগুলো চাইলেই তথ্য সমন্বয় বা সংশোধন করতে পারবে না।

তিনি বলেন, বর্তমানে ব্রোকারেজ হাউজগুলোতে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করায় তারা চাইলেই নিয়ন্ত্রক সংস্থার তদন্তের আগে তথ্য সমন্বয় বা সংশোধন করে ফেলতে পারে। এতে করে সঠিক তথ্য আড়ালে চলে যায়।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা