বাণিজ্য

আবারো পরিবর্তন হলো ব্যাংক লেনদেনের সময় 

নিজস্ব প্রতিবেদক:

চলমান সাধারণ ছুটির কারণে আবারো ব্যাংক লেনদেনের সময় পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

৯ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১২ এপ্রিল থেকে ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে-দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে দুপুর দুইটা পর্যন্ত।

প্রজ্ঞাপনে বলা হয়, আগের সার্কুলারে আংশিক সংশোধনী আনা হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে দৈনিক ব্যাংকিং লেনদেন এবং লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো খোলা রাখার সময় পরিবর্তন করা হলো।

চলতি মাসের ১২ তারিখ থেকে ব্যাংকের নগদ লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

এতে আরো বলা হয়, দৈনিক ব্যাংক খোলা রাখার চূড়ান্ত সময়সীমা অপরিবর্তিত রেখে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ও জরুরি বৈদেশিক লেনদেন সম্পাদনের জন্য ব্যাংক তার স্বীয় বিবেচনায় নির্বাচিত এবি শাখাগুলোর লেনদেনের সময়সীমা এক ঘণ্টা বর্ধিত করে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখবে।

এছাড়া সরকার বা স্থানীয় প্রশাসনের মাধ্যমে লকডাউন ঘোষিত এলাকায় ব্যাংকের শাখাগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ২ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। সেই নির্দেশনা অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন কার্যক্রম এবং আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্নের জন্য ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার কথা ছিল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা