বাণিজ্য

১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বন্ধ থাকা পোশাক কারখানাগুলোর শ্রমিকদের মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে আহ্বান জানিয়েছে বিজিএমইএ এবং বিকেএমইএ।

পোশাক খাতের শীর্ষ এই দুই সংগঠনের সভাপতি ড. রুবানা হক ও সেলিম ওসমান স্বাক্ষরিত বিবৃতিতে ৬ এপ্রিল সোমবার এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, মহামারি করোনার কারণে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে পোশাক খাতের প্রতিষ্ঠান ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে সব কারখানার শ্রমিক ও কর্মচারীদের বেতন পরিশোধের জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে, মার্চ মাসের বেতন পরিশোধের জন্য রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের আগামী ১৪ দিনের মধ্যে মোবাইল অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

৫ এপ্রিল রবিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

এতে বলা হয়, চলতি মাসের ২০ তারিখের মধ্যে সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের মোবাইল অ্যাকাউন্ট নিশ্চিত করতে হবে। যাতে করে এই অ্যাকাউন্টের মাধ্যমে বেতন ভাতা এবং সরকারি প্রণোদনা পরিশোধ করা যায়। এ জন্য শ্রমিক অথবা কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হবে। তবে এই হিসাব খোলার জন্য কোনো ধরনের চার্জ বা ফি কাটা হবে না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা