সংগৃহীত ছবি
বাণিজ্য

বেড়েছে ব্রয়লার মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক: ১ সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে (১০-১৫) টাকা পর্যন্ত। এতে আজ বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি (১৯০-২০০) টাকা পর্যন্ত, যা আগের সপ্তাহে ছিলো (১৭০-১৮০) টাকা। এ সময় মুরগি-গরু-খাসির মাংসের তুলনায় স্বস্তি মিলছে মাছের বাজারে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানী বিভিন্ন বাজার ঘুরে এ সকল চিত্র দেখা গেছে।

আরও পড়ুন: শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাজার ঘুরে দেখা গেছে, শুক্রবার বাজারে গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে (৭৫০-৭৮০) টাকা পর্যন্ত। খাসির মাংস প্রতি কেজি (১,০৫০-১,২০০) টাকা ও ছাগলের মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়।

এদিকে, দেশি মুরগি প্রতি কেজি কেজি (৬৫০-৭০০) টাকা, সাদা লেয়ার প্রতি কেজি ২৫০ টাকা ও লাল লেয়ার প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায় এবং সোনালী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে (৩০০-৩২০) টাকায়।

অপরদিকে, মাছের বাজার ঘুরে দেখা যায়, পাঙাশ প্রতি কেজি (১৭০-১৮০) টাকা, তেলাপিয়া প্রতি কেজি (২০০-২২০) টাকা, কার্প মাছ প্রতি কেজি (২২০-২৫০) টাকা, রুই মাছ প্রতি কেজি (২৬০-৩০০) টাকা, মলা মাছ প্রতি কেজি ২৮০, চাষের কই প্রতি কেজি ২০০ টাকা এবং দেশি কই প্রতি কেজি (৬৫০-৭০০) টাকা বিক্রি হচ্ছে। বড় চিংড়ি মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে (৬০০-৬৫০) টাকায়, যেখানে গত সপ্তাহেও ছিলো ৭০০ টাকা পর্যন্ত। শিং মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে (৩৫০- ৪০০) টাকা। তবে ১ সপ্তাহ ব্যবধানে পাবদা মাছের দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহে যেখানে পাবদা মাছ ছিলো (৩০০-৩৫০) টাকা, আজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকা পর্যন্ত। এছাড়াও বাজারে শোল মাছ প্রতি কেজি (৬০০-৭০০) টাকা, টাকি মাছ প্রতি কেজি ৩৫০ টাকা এবং সরপুঁটি মাছ প্রতি কেজি ২০০ কেজিতে বিক্রি হচ্ছে।

এ সময় বিক্রেতারা বলছে, বর্তমানে বাজারে নিম্ন আয়সহ সাধারণ ক্রেতাদের মাংসের চাহিদা মেটাতে সবচেয়ে বেশি বিক্রি হয় ব্রয়লার মুরগি। কিন্তু মাঝেমধ্যেই হুটহাট করে এর দাম বেড়ে যায়, তখন আবার মুরগির বিক্রিও কিছুটা কমে যায়। তবে বাজারে নদী এবং সামুদ্রিক মাছের সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের দাম কিছুটা কমেছে।

আরও পড়ুন: নিষিদ্ধ হলো ই-সিগারেট আমদানি

বাজার করতে এক ক্রেতা বলেন, বিগত সপ্তাহের তুলনায় আজকে মুরগি দামটা একটু বেশি। ২ সপ্তাহ আগেও ১৭৫ টাকা কেজিতে ব্রয়লার কিনেছি, আজ কিনতে হয়েছে ১৯০ টাকায়। তবে বাজারে মাছের দাম কিছুটা কম আছে। একটা সময় প্রতি সপ্তাহে ১ দিন গরুর মাংস খাওয়া হতো। তবে এখন গরুর মাংসের জায়গা দখল করেছে ব্রয়লার। এখন গরুর মাংস কিনতে গেলেও বারবার হিসাব করতে হয়। এ সময় মুরগির দাম কম থাকাটা সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির জায়গা। তবে এর দামটা আরও কম হওয়া উচিত।

মুরগির মাংস বিক্রেতারা বলেন, বাজারে ব্রয়লার মুরগির চাহিদা সব সময়ই বেশি থাকে। সেই তুলনায় ব্রয়লারের দামটা কমই বলা যায়। তবে গত সপ্তাহের তুলনায় ব্রয়লারের দামটা একটু বেড়েছে। সম্ভবত তীব্র শীতের কারণে এই দাম বেড়েছে। শীতে কিছু মুরগি মরে যায় এবং রোগবালাইও বেশি হয়। যেই কারণে খামারি পর্যায়েই ব্রয়লার বেশি দামে কিনে আনতে হয়। তবুও আলহামদুলিল্লাহ, ভালো বিক্রি হচ্ছে।

গরুর মাংস বিক্রেতারা বলেন, বর্তমানে খামারিরা গরু কম ছাড়ছে। সামনের বছর ঈদকে কেন্দ্র করে তারা এখন গরু তৈরি করছে। যেই কারণে এখন যে গরু গুলো বিক্রি হচ্ছে তার দাম তুলনামূলক একটু বেশি। তাই মাংসের বাজারেও এর প্রভাবটা পড়েছে। গরুর মাংস মোটামুটি (৭৫০-৭৮০) টাকার মধ্যেই আটকে আছে। তবে এটি আর কমবে বলে মনে হয় না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা