সংগৃহীত ছবি
বাণিজ্য

কমেছে ডিমের দাম

নিজস্ব প্রতিবেদক: ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় এবং এর দাম স্থিতিশীল রাখতে মঙ্গলবার সাড়ে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমোদন দেয় সরকার। এই আমদানির খবরে রাজধানীর বাজারগুলোতে ডিমের দাম কিছুটা কমেছে। এর কয়েক দিনের ব্যবধানে ডিমের দাম প্রতি ডজনে কমেছে (২০-৩০) টাকা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ দৃশ্য দেখা যায়।

আরও পড়ুন: কারাগারে গেলেন মানিক

এদিকে, রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে ফার্মের মুরগির ১ ডজন ডিম বিক্রি হয়েছে (১৬০-১৭০) টাকায়। এ সময় কারওয়ান বাজারে তা ১৫০ টাকায় বিক্রি হয়।

আর পাইকারিতে ডিমের ডজন ছিলো ১৪০.৪০ টাকা । যদিও ৪-৫দিন আগে খুচরা পর্যায়ে ১ ডজন ডিম কিনতে (১৮০–১৯০) টাকা লাগত। ডিমের পাশাপাশি ব্রয়লার মুরগির দামও চড়া। গতকাল বুধবার প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে (১৯০-২০০) টাকায়।

নিম্ন আয়ের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম উৎস হলো ডিম ও ব্রয়লার মুরগি। তবে উচ্চ দামের কারণে ডিম ও মুরগি কিনতেও মানুষ হিমশিম খাচ্ছেন। এ সময় দাম নিয়ন্ত্রণে সরকার ডিম আমদানির অনুমতি দিয়েছে। অপরদিকে আমদানিতে শুল্ক কমানোর সুপারিশও এসেছে। সাথে বাড়ানো হয়েছে বাজার তদারকি।

আরও পড়ুন: রাজধানীতে অটোরিকশা চালককে হত্যা

কিন্তু এই খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, সরকারের এ সকল পদক্ষেপে ডিমের দাম কিছুটা কমলেও তা হবে সাময়িক।

ডিমের দাম ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হলে ডিমের উৎপাদন খরচ কমানো এবং সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা