ছবি: সংগৃহীত
টেকলাইফ

ইভি চার্জিং স্টেশন হবে দেশজুড়ে

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে বৈদ্যুতিক গাড়ির (ইলেকট্রিক ভেহিকেল- ইভি) চার্জিং নেটওয়ার্ক গড়ে তুলতে সিজি রানার বাংলাদেশ লিমিটেড ও জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন: কম্পিউটারের কাজ করবে আইপ্যাড

গত ১৬ জানুয়ারি রাজধানী ঢাকার তেজগাঁওয়ে রানার গ্রুপের প্রধান কার্যালয়ে এ এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানজিদুল আলম ও প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার সৈয়দ শফিকুল হাসান।

সম্প্রতি দেশে বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যবহার উৎসাহিত করতে চার্জিং স্টেশন স্থাপন নীতিমালাসহ নানা নতুন নীতিমালা তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: আঙুলের রিং আনছে স্যামসাং

উদাহরণস্বরূপ- ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ বৈদ্যুতিক বাহন নিশ্চিত করার লক্ষ্যে ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা ২০২৩ গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যপূরণে মানুষকে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে আগ্রহী করতে সারা দেশে ইভি চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। এরই ধারাবাহিকতায় জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এ বছরের মার্চের মধ্যে রাজধানী ঢাকা ও বিভিন্ন জাতীয় মহাসড়কে ১০ টি চার্জিং স্টেশন স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে।

চলতি বছরের মধ্যে আরও বেশ কিছু চার্জিং স্টেশন স্থাপন করার মধ্য দিয়ে দেশজুড়ে টেকসই চার্জিং নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের।

আরও পড়ুন: ব্যাটারির চার্জ দীর্ঘস্থায়ী করার উপায়

বর্তমানে দেশে ৪ টি ইভি চার্জিং স্টেশন রয়েছে। এ অংশীদারিত্বের মধ্য দিয়ে সিজি রানার বাংলাদেশ লিমিটেডের ক্রেতারা তাদের বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ্যদায়ক চার্জিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। পাশাপাশি তারা চার্জ দেয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।

এ উদ্যোগের বিষয়ে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্যপূরণে আমরা সবাই একযোগে কাজ করে যাচ্ছি। যদিও এক্ষেত্রে জলবায়ু পরিবর্তন আমাদের নিরলস পরিশ্রমকে ব্যর্থ করে দিতে পারে।

সিজি রানার বাংলাদেশ লিমিটেডে আমরা বিশ্বাস করি পৃথিবীকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে আমাদের সবার দায়বদ্ধতা রয়েছে। সমাজের উন্নতিতে আমাদের জ্বালানি ব্যবহার কমিয়ে এনে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে গুরুত্ব দেয়া উচিত। দেশব্যাপী চার্জিং স্টেশন নির্মাণে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সহযোগী হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

আরও পড়ুন: অনিবন্ধিত সব ফোন বন্ধের নির্দেশ

বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির প্রসার বৃদ্ধিতে কাজ করা এবং চার্জিং স্টেশনের মাধ্যমে আমাদের ক্রেতাদের নিরবচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

এ বিষয়ে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানজিদুল আলম বলেন, সিজি রানার বাংলাদেশ লিমিটেডের সাথে অংশীদারিত্ব করতে পেরে এবং দেশজুড়ে চার্জিং স্টেশন স্থাপনের মতো বৃহৎ প্রকল্পে একযোগে কাজ করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বাসিত।

আরও বেশি মানুষ বৈদ্যুতিক গাড়ি ব্যবহার শুরু করলেই চার্জিং স্টেশনের চাহিদা বেড়ে যাবে। আমাদের সুদক্ষ ও নিবেদিত ইপিসি টিম এই প্রকল্প যথাযথভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা