সংগৃহীত
টেকলাইফ

ইন্সটাগ্রামে ব্লু ভেরিফায়েড করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক: নেটিজেনরা ফেসবুক কিংবা ইন্সটাগ্রামে প্রতিদিনের আপডেট দিতে ভালোবাসেন। সেই একাউন্টটি ব্লু ভ্যারিফায়েড হলে নিজেকে নেটদুনিয়ায় উপস্থাপনটাই হয়ে ওঠে অনন্য আর ব্যতিক্রম। আর এই ব্লু চেকমার্ক করা অ্যাকাউন্টকে নেটিজেনরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন।

আরও পড়ুন: ফোনে ভাইরাস আটকানোর উপায়

এখন ব্লু চেকমার্ক টুইটার, ফেসবুকে দেখা যায়। চিহ্নটি নিশ্চিত করে, এই অ্যাকাউন্ট সামাজিক মাধ্যমে বিশ্বস্ত। যেকোনও ব্যক্তি এটি পাওয়ার জন্য ইন্সটাগ্রাম অনুরোধ করতে পারেন। সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে তবেই পাওয়া যাবে এই ব্যাজ।

যেভাবে আবেদন করা যাবে

প্রথমে ইন্সটাগ্রাম প্রোফাইলে যেতে হবে। এরপর উপরের ডানদিকে কোণায় hamburger icon-এই ট্যাপ করতে হবে। এরপর Settings-এ গিয়ে Account-এ ট্যাপ করতে হবে। এরপরে Request Verification-এ ট্যাপ করতে হবে। এখানে একটি আবেদন ফর্ম আসবে, সেটি যথাযথভাবে পূরণ করতে হবে। নিজের আইনি নাম ও ‘known as’ বা কাজের নাম (যদি প্রযোজ্য হয়) জানিয়ে দিতে হবে। তারপর নিজের বিভাগ বা শিল্প নির্বাচন করতে হবে। (যেমন: ব্লগার/ইনফ্লুয়েন্সার, খেলাধুলা, সংবাদ/মিডিয়া, ব্যবসা/ব্র্যান্ড/সংস্থা, ইত্যাদি)।

এরপর সরকারি পরিচয়পত্রের ছবিও জমা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টও হতে পারে। ব্যবসার জন্য, একটি ইউটিলিটি বিল, একটি অফিসিয়াল ব্যবসায়িক নথি বা ট্যাক্স ফাইলিং নথি দেওয়া যেতে পারে। এরপর সেটিকে জমা দিয়ে দিতে হবে।

আরও পড়ুন: হাইলাইটস নোটিফিকেশন বন্ধ করুন

এরপর ইন্সটার একটি প্রতিনিধি দল এই আবেদন পর্যালোচনা করে দেখবে। ইন্সটাগ্রাম খুব স্পষ্টভাবে বলেছে যে, তারা এজন্য কোনও ই-মেইল পাঠাবে না, টাকা চাইবে না বা অন্য ভাবে যোগাযোগ করবে না। কয়েক দিন অথবা এক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডার সরাসরি হ্যাঁ বা না উত্তর পেয়ে যাবেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা