টেকলাইফ

ডিলিট হবে জিমেইল

তথ্যপ্রযুক্তি ডেস্ক: যেসব জিমেইল অ্যাকাউন্ট ২ বছরের বেশি সময় ধরে লগইন করা হয়নি, সেসব অ্যাকাউন্ট সরিয়ে দেবে গুগল। গুগল কর্তৃপক্ষ ইনঅ্যাকটিভ অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নতুন আপডেট নিজেদের পলিসিতে যুক্ত করেছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে অ্যাকাউন্ট মুছে ফেলার প্রক্রিয়া শুরু করবে মার্কিন টেক জায়ান্ট। অ্যাকাউন্ট ডিলিট করার আগে কোম্পানি একটি সতর্কতামূলক মেইলও পাঠাবে, যাতে বলা হবে যে, আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্ট না খোলেন তাহলে সেই অ্যাকাউন্টের সব ডেটা মুছে ফেলা হবে।

আরও পড়ুন: ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয়

এ ছাড়াও কোম্পানিটি বেশ কিছু সক্রিয় অ্যাকাউন্টগুলোও মুছে ফেলছে। কারণ এ অ্যাকাউন্টগুলোর বেশিরভাগের টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু নেই। এ কারণে, হ্যাকাররা সহজেই এ অ্যাকাউন্টগুলো হ্যাক করে নিতে পারছে।

তাই গুগল তাদেরও একটি বিশেষ মেল পাঠাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার আগে। তবে যেসব অ্যাকাউন্ট ব্যবহার করা হয়, সেগুলো গুগল মুছবে না। অর্থাৎ যাদের গুগল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা আছে, তাদের কিছু হবে না। অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে ইউটিউব ভিডিও পোস্ট করা হবে সেটিই গুগলে থাকবে। গুগল শুধু ব্যক্তিগত অ্যাকাউন্ট মুছে দিচ্ছে। আপনার যদি ব্যবসা বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অ্যাকাউন্টটি যুক্ত থাকে, তবে তা মুছে ফেলা হবে না।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে রিলসের নতুন ফিচার

যেভাবে সক্রিয় থাকবে গুগল অ্যাকাউন্ট-

আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্ট সক্রিয় করতে চান, তাহলে প্রথমে এটিতে লগইন করতে হবে। তারপর মেইল, ড্রাইভ ইত্যাদি ব্যবহার করুন। গুগল প্লেস্টোর থেকে অ্যাপস ইত্যাদি ডাউনলোড করার পাশাপাশি ইউটিউব ভিডিও দেখতে থাকুন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা