টেকলাইফ

ফোন অতিরিক্ত গরম হবার কারণ জানালো অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাজারে এসেই আলোচনায় রয়েছে আইফোন ১৫। আলোচনা সমালোচনায় মুখর এই প্রযুক্তি বিশ্ব। ব্যবহারকারীদের অভিযোগ আইফোন ১৫ কিছু সময় ব্যবহার করলেই অতিরিক্ত গরম হয়ে যাই।

আরও পড়ুন: ওয়েবসাইট থেকে তথ্য দেবে চ্যাটজিপিটি

শনিবার (৩০ সেপ্টেম্বর) এই অভিযোগের প্রেক্ষিতে অ্যাপল জানিয়েছে, সমস্যা সমাধানে তারা একটি সফটওয়্যার আপডেট করবে। কারণ হিসেবে টেক জায়ান্ট আইওএস-১৭ এর বাগ ও অ্যাপের বাগের কথা উল্লেখ করেছে।

অ্যাপলের এক মুখপাত্র সিএনবিসিকে বলেছে, আইফোন ১৫ যে কারণে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এমন কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বৃদ্ধির কারণে ডিভাইসট সেট আপের পর ১ম কয়েক দিন ডিভাইসটি গরম হতে পারে। তিনি জানান, সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যা সমাধান করা হবে।

আরও পড়ুন: মেটা নতুন করে নিয়েে এল চ্যাটবট

এছাড়াও থার্ড-পার্টি অ্যাপের কিছু আপডেট সিস্টেমকে ওভারলোড করে। ঐ অ্যাপ ডেভেলপারদের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের জন্য কাজ করছে অ্যাপল।

গত ১২ সেপ্টেম্বর রাতে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তরে আইফোন ১৫ সিরিজের পাশাপাশি, অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মোচন করা হয়েছে।

আরও পড়ুন: আইফোন ১৬ তে নতুন চমক

আইফোনের নতুন মডেলগুলোতে বিশ্বজনীন সি টাইপ চার্জার ব্যবহার করা হচ্ছে। ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে আইফোনে টাইপ সি চার্জার যোগ করার দাবি করে আসছিলেন।

জানা যায়, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন ২ টির প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। গত বছর আইফোন ১৪ প্রোর মডেলে যে হার্ডওয়্যার ব্যবহার করেছিল অ্যাপল, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটিতে একই হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। ক্যামেরা অ্যাপে শুধু নতুন টেলিফটো অপশন ব্যবহার করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা