সংগৃহীত
টেকলাইফ

ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। বর্তমানে স্টোরিতে একাধিক ব্যবহারকারীকে মেনশন করার ফিচার নিয়ে কাজ করছে এই এপসটি। নতুন এই ফিচারের নামটি হল গ্রুপ মেনশন ফিচার।

আরও পড়ুন: ফেসবুক-মেসেঞ্জারে ফিচার পরিবর্তন

পুনরায় স্বয়ংক্রিয়ভাবে নতুন স্টোরিতে সবাইকে ট্যাগ করতে পারবেন। অর্থাৎ ব্যবহারকারীদের মধ্যে কেউ ১ জন যদি বন্ধুদের সাথে গ্রীষ্মকালীন ভ্রমণে থাকেন তবে প্রত্যেক ব্যবহারকারীকে তিনি পৃথকভাবে ট্যাগ করা ছাড়াই খুব সহজে সবাইকে অন্তর্ভুক্ত করতে পারবেন।

নতুন এই ফিচারটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সময় অনেকটা বাঁচিয়ে দেবে। এ দিকে আবার স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ডিভাইসগুলোর জন্য ১টি আপডেট এনেছে ইনস্টাগ্রাম।

আরও পড়ুন: এক পরিবর্তনে বাঁচবে অনেক ডেটা

ফোল্ডেবল স্ক্রিনের জন্য বিশেষভাবে নতুন আপডেট ডিজাইন করা হয়েছে। যা কিনা বিজোড় আকৃতির অনুপাত ও লেআউট সমস্যাগুলোর সমাধান করে, যেটা কি না আগের সংস্করণগুলোতে ছিল না।

মেটার নতুন আপডেটটি নিশ্চিত করে যে, বড় পর্দায় বিষয়বস্তু ভালভাবে ফিট করবে। কোন কালো বার ছাড়াই রিলগুলো এখন সঠিকভাবে দেখা যাবে, যা স্টোরি, ইমেজ ও অ্যাপের মাধ্যমে নেভিগেট করা বেশ সহজ হবে।

আরও পড়ুন: ১৬ ঘণ্টা ভিডিও চলবে নতুন ফোনে

ইনস্টাগ্রাম গত সপ্তাহে আরো ১টি ফিচার প্রকাশ করেছে। ব্যবহারকারীদের অবাঞ্ছিত মেসেজ রিকোয়েস্ট থেকে আরো ভালভাবে সুরক্ষা দেবে। এ ফিচারের সাহায্যে, যারা কোন ব্যবহারকারীকে ফলো করে না, তাদেরকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে ২ টি নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

প্রথমত, ব্যবহারকারী শুধুমাত্র ১ টি বার্তা পাঠাতে পারবে। এতে করে অসংখ্য মেসেজ রিকোয়েস্ট পাঠানো যাবে না। দ্বিতীয়, মেসেজ ইনভাইটেশনগুলো এখন শুধুমাত্র টেক্সটভিত্তিক হবে। মানে ব্যবহারকারীরা কেবল সেই ব্যক্তিদের ফটো, ভিডিও বা অডিও বার্তা পাঠাতে পারবেন, যারা চ্যাটের নিমন্ত্রণ গ্রহণ করার পরে তাদের অনুসরণ করবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা