সংগৃহীত
টেকলাইফ

ফেসবুক-মেসেঞ্জারে ফিচার পরিবর্তন 

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় সামাজিক মাধ্যম মেসেন্জার। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের বিভিন্ন সুবিধা দিতে এতে প্রতিনিয়ত পরিবর্তন ও নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরে পরিবর্তন ও সংস্কারের অংশ হিসেবে বন্ধ হতে চলেছে ১ টি ফিচার।

আরও পড়ুন: এক পরিবর্তনে বাঁচবে অনেক ডেটা

ফেসবুক ব্যবহারকারী অনেকে এ তথ্যটি জানে না। অ্যান্ড্রয়েড ফোনে সেল নেটওয়ার্কের মাধ্যমে মেসেঞ্জারে এসএমএস বার্তা পাঠানোর অনুমতি দিয়েছিলো। কিন্তু, আগামী মাস থেকে সেই বিকল্পটি বন্ধ হতে চলেছে।

সম্প্রতি ফেসবুক মেসেঞ্জার সাপোর্ট পেজের মাধ্যমে নতুন এ আপডেট তথ্যটি শেয়ার করেছে। সেখানে বলা হয় আগামী ২৮ সেপ্টেম্বর এই এসএমএস সাপোর্ট বন্ধ হতে চলেছে।

আরও পড়ুন: ১৬ ঘণ্টা ভিডিও চলবে নতুন ফোনে

মেটার দাবি, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডিফল্ট গুগল অ্যাপ ব্যবহার করে এসএমএসে করতে হবে। ২০১৬ সালে মেসেঞ্জার অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য এসএমএস সমর্থন পেয়েছিল। এখন মেটা ইনবক্স ফিচারটিকে মূল ফেসবুক অ্যাপে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।

সংস্থাটি দাবি করছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলোতে প্রতিদিন ১৪০ বিলিয়ন মেসেজিংবার্তা পাঠানো হয়। মেসেঞ্জার থেকে মেসেজ চলে যাওয়াতে, মনে করা হচ্ছে অ্যাপটি শুধুমাত্র ইউজারদের ফেসবুক বন্ধুদের সাথে চ্যাট করার জন্য উপযোগী হয়ে থাকবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ফ্রান্সজুড়ে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ

এক নজরে ফ্রান্সের বিক্ষোভ ও সংঘর্ষ

নাঈম-অঙ্কনের অবিশ্বাস্য ৩৬৩ রানের রেকর্ড জুটি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে ইতিহাস গ...

শহর আ’লীগ অফিস এখন এনসিপির জেলা কার্যালয়!

ঝালকাঠিতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ল...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা