টেকলাইফ

৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

সান নিউজ ডেস্ক : টিকটক অ্যাপটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে, যে এই অ্যাপ এখন বিশ্বের সবচেয়ে বেশী ডাউনলোড হওয়া অ্যাপগুলোর মধ্যে অন্যতম। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) বাংলাদেশ থেকে প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই তথ্য জানান। সেখানে তিনি লেখেন, ‘টিকটক কথা শুনতে শুরু করেছে’। পোস্টের সঙ্গে মন্ত্রী একটি স্ক্রিনশটও দিয়েছেন।

আরও পড়ুন : আনুষ্ঠানিকভাবে ফেরার পরিকল্পনা

তুমুল জনপ্রিয়তা পাওয়া টিকটকের ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়নেরও বেশি। যা স্ন্যাপচ্যাট এবং টুইটারের সম্মিলিত ব্যবহারকারীর সংখ্যার দ্বিগুণ। কোনো কোনো টিকটক তারকা প্ল্যাটফর্মটি থেকে বছরে ৫ মিলিয়ন ডলারের বেশি আয় করেন।

এক প্রতিবেদনে টিকটক জানিয়েছে, পরিষেবার শর্ত লঙ্ঘন করে এমন কনটেন্ট এবং অ্যাকাউন্টের বিরুদ্ধে টিকটক নিয়মিত ব্যবস্থা নেয়। এ ছাড়া ব্যবহারকারীদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তারা এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে থাকে।

জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ‘কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট’ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ভিডিও সরানো হয়েছে ৪৯ লাখ ৭৪ হাজার ৮৩৮টি। এর মধ্যে স্ব–উদ্যোগী হয়ে ৯৯ দশমিক ২ শতাংশ, ২৪ ঘণ্টার মধ্যে ৯৬ দশমিক ১ শতাংশ এবং কোনো ভিউ হওয়ার আগেই সরানো হয়েছে ৯৬ দশমিক ৩ শতাংশ ভিডিও।

এর আগের বছরের প্রথম প্রান্তিক জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশের ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও সরিয়ে নিয়েছিল টিকটক। ভিডিও সরিয়ে নেওয়ার শীর্ষ ৩০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। শীর্ষ চারটি দেশ হচ্ছে— যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া।

প্রতিবেদনে জানা যায়, এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত টিকটক মোট ভিডিও সরিয়েছে ১১ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৩০০টি। এতে স্ব–উদ্যোগী হয়ে ৮৯ দশমিক ১ শতাংশ, কোনো ভিউ হওয়ার আগেই ৭৪ দশমিক ৭ শতাংশ এবং ২৪ ঘণ্টার মধ্যে ৮৩ দশমিক ৯ শতাংশ ভিডিও সরানো হয়েছে।

আরও পড়ুন : ৩০০ প্রবাসীকে অজ্ঞান, গ্রেফতার ৪

এ ছাড়া ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৩২ হাজার ৫৮টি। ১৩ বছর বয়সের নিচে সন্দেহ হওয়ায় অ্যাকাউন্ট সরিয়েছে ২ কোটি ৫ লাখ ৭৫ হাজার ৫৬টি। একই সঙ্গে অন্যান্য কনটেন্ট সরিয়েছে ৫২ লাখ ২২ হাজার ৯৬৮টি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা