টেকলাইফ

২০০ কোটি টিকটক অ্যাকাউন্ট হ্যাকড

সান নিউজ ডেস্ক : ২০০ কোটি টিকটক ব্যবহারকারীর তথ্য চুরি করেছে হ্যাকাররা। ভয়ংকর সাইবার হামলার কবলে টিকটক এমনটাই জানিয়েছে একাধিক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা। চীনা কোম্পানি টিকটকের অ্যাপ সার্ভার থেকে গ্রাহকের তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ করেছেন তারা।

আরও পড়ুন : ৬ লাখের বেশি শিশু পেল করোনার টিকা

তারা জানিয়েছেন, টিকটক সার্ভার থেকে বিপুল পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সেখানে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের মতো সংবেদনশীল ডেটাও আছে। সুরক্ষার জন্য দ্রুত সব টিকটক গ্রাহককে নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে অ্যাকাউন্টের সুরক্ষা আঁটসাঁট করতে টু- ফ্যাক্টর অথেনটিকেশন এনেবেল করার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্লিপিং কম্পিউটারে প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছিল টিকটক সার্ভার থেকে ডেটা হ্যাক হয়েছে। ২০০ কোটির বেশি গ্রাহকের তথ্য প্রকাশ্যে এসেছে বলে এই রিপোর্টে দাবি করা হয়। হ্যাক হওয়া এই ডেটার সাইজ প্রায় ৭৯০ জিবি বলেও দাবি করা হয় এই রিপোর্টে।

আলিবাবা ক্লাউড সার্ভারে খুব সহজ পাসওয়ার্ডের মাধ্যমে গ্রাহকের ডেটা স্টোর করার অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে। এই ইন্টারনেট সুরক্ষা বিশেষজ্ঞ টুইটারে জানিয়েছেন খুব সহজেই এই সব ডেটা ডাউনলোড করা যাচ্ছে। যদিও এই ডেটা ফাঁস হওয়ার খবর অস্বীকার করেছে টিকটক।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারত ৭ সমঝোতা স্মারক সই

সম্প্রতি মাইক্রোসফট ৩৬৫ ডিফেন্ডার সুরক্ষা দলের সদস্যরা অ্যান্ড্রয়েড ডিভাইসে টিকটক অ্যাপে বড়সড় সুরক্ষার গাফিলতি খুঁজে পেয়েছিলেন। হ্যাকাররা ম্যালিশস লিঙ্ক পাঠিয়ে খুব সহজে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারবে। একটি মাত্র ক্লিকে অ্যাটাকাররা টিকটক গ্রাহকের অ্যাকাউন্টের দখল নিতে পারবেন বলে জানিয়েছিলেন তারা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা