টেকলাইফ

৯০ শতাংশ ভারতীয় কর্মী ছাঁটাই করল চীন!

টেকলাইফ ডেস্ক:

গালওয়ান সীমান্তে ভারত-চীন সংঘর্ষের উত্তাপে ভারতে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে দেশটির কেন্দ্রীয় সরকার। পাল্টা জবাবে ভিপিএন মাধ্যমসহ সব দিক থেকে ভারতীয় চ্যানেল ও সংবাদমাধ্যম বন্ধ করে দিয়েছে চীন।

এবার বিনা নোটিশে ভিডিও কলের মাধ্যমে মুহূর্তেই ৯০ শতাংশ ভারতীয় কর্মী ছাঁটাই করল চীনা কোম্পানি আলীবাবা।

সম্প্রতি এক ভিডিও বার্তায় কর্মীদের জানানো হয়, ভারত থেকে ব্যবসা গুটিয়ে ফেলছে ইউসি ব্রাউজার। তাই আর কর্মীদের রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সূত্র-এবিপি।

শুধুমাত্র একটি ভিডিও কলে ছাঁটাইয়ের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। চীনা অ্যাপ নিষিদ্ধের তালিকায় আলিবাবা গ্রুপের মালিকানাধীন ইউসি ওয়েব ব্রাউজারও ছিল।

নিষেধাজ্ঞা অনুযায়ী, ভারতে ইউসি ব্রাউজার, ইউসি নিউজ পরিষেবা বন্ধ করা হয়েছে। একই সঙ্গে নিজেদের কোম্পানি থেকে ভারতীয় কর্মীদের ছাঁটাই করা হয়। ছাঁটাই করা কর্মীদের জন্য কোনো বিশেষ আর্থিক সুবিধার ব্যবস্থাও রাখা হয়নি।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, গত ছয় মাস ধরেই ভারতে ব্যবসা গুটিয়ে নেয়ার পরিকল্পনা করছিল ইউসি ব্রাউজার।

ভারতে চীনা অ্যাপ নিষিদ্ধের ঘোষণার পর কোম্পানিটির পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ হয়ে গেল।

২০০৪ সালে ভারতে ব্যবসা শুরু করে আলিবাবা। দেশটিতে ইউসি ব্রাউজার ইউজারের সংখ্যা ১৩০ মিলিয়ন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা