টেকলাইফ

ফেসবুক আইডি হ্যাক হলে পুলিশের পরামর্শ

টেকলাইফ ডেস্ক :

বর্তমান ডিজিটাল বিশ্বে কম-বেশি সবারই সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত একটি করে হলেও নিজেদের অ্যাকাউন্ট রয়েছে।

ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন বা হোয়াটসঅ্যাপ এসব মাধ্যম ব্যবহারের ফলে যেমন উপকারিতা রয়েছে, তেমনি অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে যায় তাহলে ভোগান্তির শেষ নেই।

তখন নিজস্ব প্রাইভেসি হুমকীর মুখে পড়ে। তাছাড়া হ্যাকাররা একাউন্ট হ্যাক করে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে। এর ফলে যার একাউন্ট রয়েছে তিনি বিপদের মধ্যে পড়েন।

যদি আপনার সামাজিক অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে কী করবেন? সেই পরামর্শ দেয়া হয়েছে বাংলাদেশ পুলিশ এর অফিসিয়াল ফেসবুক পেজে। সেটাই আপনাদের সামনে তুলে ধরা হলো। তাদের দিক নির্দেশনায় আপনি সঠিক নিরাপত্তা পেতে পারেন।

* প্রথমেই http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করুন।

* এরপর “My account is compromised”-এ ক্লিক করুন। হ্যাক হওয়া অ্যাকাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২ টি অপশনের (ই-মেইল বা ফোন নাম্বার) যেকোনো একটির ইনফরমেশন দিন।

* প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত অ্যাকাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরোনো পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পূর্বের পাসওয়ার্ডটি দিয়ে “Continue” করুন।

* হ্যাকার যদি ই-মেইল এড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে আপনার মেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

* হ্যাকার যদি ই-মেইল এড্রেস, ফোন নাম্বারসহ লগইন এর জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তাহলে, Need another way to authenticate? -> Submit a request to Facebook এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাকড অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

* সোশ্যাল মিডিয়ায় হ্যাকিং-এর শিকার হলে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন।

এছাড়াও নিম্নবর্ণিত যেকোনো মাধ্যমে অভিযোগ পাঠাতে পারেন—

হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১

ই-মেইল: [email protected]

ফেসবুক পেজ: https://www.facebook.com/cpccidbdpolice/

এছাড়াও, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে ব্ল্যাকমেলিং এর শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা