টেকলাইফ

বাজারে আসছে অপো’র ‘এ’ সিরিজের নতুন ফোন

সান নিউজ ডেস্ক: দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জীবনে নতুন মাত্রা যোগ করতে শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো শীঘ্রই বাজারে আনতে যাচ্ছে তাদের ‘এ’ সিরিজের নতুন ফোন।

আরও পড়ুন: শবনম বুবলীর চমক

বাজারে ইতিমধ্যে নিজেদের জায়গা প্রতিষ্ঠা করেছে অপো বাংলাদেশ। ব্র্যান্ডটি সর্বাধুনিক প্রাযুক্তিক উদ্ভাবনযুক্ত স্মার্টফোন আনার মাধ্যমে সমাজে উন্নয়ন সাধনে বিশ্বাসী। এই
লক্ষ্য পূরণের প্রয়াসে অপো নিজেদের এ সিরিজের ফোনগুলো বাজারে এনেছে।

বাস্তবধর্মী ও মানসম্মত ফিচারের জন্য অপো’র ‘এ’ সিরিজের ডিভাইসগুলো বেশ জনপ্রিয়। এছাড়াও, ‘এ’ সিরিজের ফোনগুলোতে থাকে আকর্ষণীয় ডিজাইন ও দুর্দান্ত সব ফিচার। শীঘ্রই অপো দেশের বাজারে তাদের ‘এ’ সিরিজের নতুন ফোন উন্মোচন করবে।

বাজারে উপলব্ধ অপো’র অন্যান্য ফোনের মতোই ‘এ’ সিরিজের এই নতুন ফোনটি ক্রেতাদের মুগ্ধ করবে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সাথে ব্যবহারকারীদের নিশ্চিন্তে ফোন চালাতে ও চমৎকার ক্যামেরা সেটআপের সাথে জীবনের প্রতিটি মুহ‚র্ত ক্যামেরাবন্দী করতে সক্ষম করবে।

আরও পড়ুন: কাশ্মীরে রোমাঞ্চে মজেছেন শ্রাবন্তী!

এছাড়াও, প্রযুক্তিগত উদ্ভাবনের সাথে স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে তৈরি ‘এ’ সিরিজের ফোনগুলো ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া অর্জন করেছে। ‘এ’ সিরিজের নতুন
ফোনটিতে সবচেয়ে উদ্ভাবনী চার্জিং প্রযুক্তি ৩৩ ওয়াট সুপারভুক চার্জারের পাশাপাশি থাকছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা দীর্ঘ সময় স্মার্টফোন চালানোর অভিজ্ঞতা
প্রদান করবে।

এর ৯০ হার্জের কালার-রিচ পাঞ্চ হোল ডিসপ্লে মোবাইলে দেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করবে। এসব ছাড়াও, এই নতুন ফোনে আরও অনেক আকর্ষণীয় ফিচার থাকবে, যা তরুণ ব্যবহারকারীদের জীবনধারাকে আরও উন্নত করবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা