ছবি-সংগৃহিত
টেকলাইফ

মন্দিরে বাঘ

সাননিউজ ডেস্ক: বাঘ দেখার জন্য সবাই চিড়িয়াখানায় যায়, অথবা যায় অভয়ারণ্যে৷ কিন্তু মন্দিরে বাঘ দেখতে যায়, তাও আবার টাকা দিয়ে এমন শুনেছেন কি কখনো?

রহস্যে ঢাকা এবং ‘কুখ্যাত’ সেই বাঘ মন্দির ওয়াত ফা লুয়াং তা বুয়া বৌদ্ধমন্দির। থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের এ বৌদ্ধ মঠে ১৩৭টি বাঘ ছিল৷ ২০০১ সাল থেকে সেখানকার বাঘগুলো সরিয়ে নেয়ার চেষ্টা করছিল সরকার, যা সফল হয়েছে৷

বিশ্বজুড়ে যেখানে বাঘের সংখ্যা কমে যাচ্ছে , সেখানে এই মন্দিরে একসাথে এত বাঘ থাকার বিষয়টি অবাক করার মতোই৷ সেখানে এই বাঘগুলোর দেখভালের ওপর সরকারেরও কিন্তু কোনো নিয়ন্ত্রণই ছিল না!

আপনি বাঘের সাথে সেলফি তুলতে চান? ‘বাঘ মন্দিরে’ এটা কোনো ব্যাপারই ছিল না৷ অর্থ দিলেই মিলতো সেই সুযোগ৷ কিন্তু একটা জলজ্যান্ত বাঘ আপনার দিকে ফিরেও চাইছে না তা কী করে সম্ভব? সেটাই এখন পরীক্ষা করে দেখছেন প্রাণী চিকিৎসকরা৷ ধারণা করা হচ্ছে এদের একধরনের ওষুধ দিয়ে নিস্তেজ করে রাখা হতো৷

চীন আর মধ্য এশিয়ার কয়েকটি দেশে বাঘের হাড় দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যৌনশক্তিবর্ধক ওষুধ৷ সাধারণ মানুষের ধারণা, এই ওষুধ গ্রহণ করলে যে কোনো পুরুষ বাঘের মতো যৌনশক্তির অধিকারী হয়৷

এই ওষুধ বানানোর জন্যই কি ঐ মন্দিরে বাঘদের পোষা হতো এবং বাঘ মেরে ফেলা হতো? এটারই তদন্ত চলছে এখন৷ এমনকি ধারণা করা হচ্ছে বাঘ পাচারও হতো ঐ মন্দির থেকে৷ চলতি মাসে ঐ মন্দিরে অভিযান চালিয়ে ৪০ টি ব্র্যাঘ্র শাবক, অর্থাৎ বাঘের বাচ্চার মৃতদেহ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ৷

কেবল বাঘ নয়, থাইল্যান্ডের বাজারে আরো অন্য বন্য প্রাণীর অঙ্গপ্রতঙ্গ দিয়ে বানানো ওষুধ পাওয়া যায়৷ এদের মধ্যে এমন কিছু পাখি, পোকামাকড় ও সাপ রয়েছে যেগুলো প্রায় বিলুপ্তির পথে৷ মন্দিরে এমন কিছু প্রাণীর দেহাবশেষও পাওয়া গেছে৷

মন্দির থেকে উদ্ধার করা ১৩৭টি বাঘকে অভয়ারণ্যে ছেড়ে দেয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের৷

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা