টেকলাইফ

নতুন এক ফিচার আসছে গুগল মিটে

সান নিউজ ডেস্ক: ইউজারদের আরও ভাল অভিজ্ঞতা দিতে গুগল মিট (Google Meet) নিয়ে এল নতুন এক ফিচার। আগের থেকে আরও উন্নত পরিষেবা গ্রাহকদের দিতে গুগল মিট (Google Meet) ওয়েব অ্যাপ্লিকেশনে নতুন ফিচার যুক্ত করা হলো। ওই ফিচারের মাধ্যমে প্রয়োজনে ওয়েবক্যামের উজ্জ্বলতা ব্রাউজারে নিজে থেকেই বাড়িয়ে দিতে পারবে মিট।

নতুন এ ফিচারের ফলে ব্যবহারকারীর ভিডিও ফিডে উজ্জ্বলতা কম থাকলে, মিটিং চলাকালে স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে উজ্জ্বলতা। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, ওয়েবক্যামের কারণে অপরিষ্কার ভিডিও এলে, সেটিও ‘পরিষ্কার করে দেবে’ মিট। গুগল মিটের আইওএস ও অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপে গত বছরই এসেছে ‘লো-লাইট মোড’।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আলোর মাত্রা পরীক্ষা করে এবং উজ্জ্বলতা ঠিক করে দেয় মোডটি। এই ফিচারের জন্য অবশ্য কোনো ‘অ্যাডমিন কন্ট্রোল’ নেই। তবে, ব্যবহারকারীরা চাইলে যাতে এটি বন্ধ রাখতে পারেন, সে ব্যবস্থা রয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা