টেকলাইফ

অর্থনীতির মূল চালিকা শক্তি হবে স্টার্টআপ

নিজস্ব প্রতিবেদক: উদ্ভাবনই হচ্ছে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র আর দেশের আগামী দিনের অর্থনীতির মূল চালিকা শক্তি হবে স্টার্টআপ। তাদের জন্য সরকার ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তুলবে। এই ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তুলার জন্য আমাদের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে এই ‘ভিশন ২০২১ টাওয়ার’। এ টাওয়ার হবে সারা বাংলাদেশের জ্ঞান নির্ভর অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু। এর সাথে যুক্ত থাকবে দেশের আরো ১০ বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কারওয়ান বাজার সফটওয়্যার টেকনোলজি পার্কের সভা কক্ষে ‘ভিশন ২০২১ টাওয়ার-২’ তৈরির জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কাছে জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৬ বছরে স্টার্টআপে অনেক বিদেশি বিনিয়োগ আসছে। গত এক মাসে ১০০ মিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ এসেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে দেশে ৩৯ হাইটেক পার্ক, ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠিত হচ্ছে। বর্তমানে দেশের ৩৮শ ইউনিয়ন অপটিক্যাল ফাইবার ক্যাবলের সাথে সংযুক্ত। এর ফলে দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি, আইসিটি উপদেষ্টার নির্দেশে গত ১২ বছরে যথাযথ অবকাঠামো গড়ে তোলার কারণেই এসব সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গত কয়েকদিন যাবত ই-কমার্স সেক্টরে অস্থিরতা যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আশ্বস্ত করতে চাই ই-কমার্সের প্রসার হবেই। সব ব্যবসা আস্তে আস্তে ডিজিটাল হতে বাধ্য। এ সেক্টরে নিয়ম, আইন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি-বেসরকারি সেক্টরের সবাই মিলে ক্রমবর্ধমান এ ইন্ডাস্ট্রি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, কাওরান বাজারে তৈরি হবে ১২ তলার ভিশন ২০২১ টাওয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক শফিকুল ইসলাম।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা