টেকলাইফ

শেখ কামাল ডিজিটাল কর্নার প্রতিষ্ঠা করা হবে

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সৃজনশীল প্রতিভার অধিকারী শেখ কামালের অবদানকে দেশের প্রতিটি তরুণের কাছে তুলে ধরার জন্য সারাদেশে ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার তৈরি করা হচ্ছে। প্রতিটি সেন্টারে একটি মুক্তিযুদ্ধ ও শেখ কামাল ডিজিটাল কর্নার প্রতিষ্ঠা করা হবে। এই ডিজিটাল কর্নারে শেখ কামালের বর্ণাঢ্য ও কর্মময় জীবন তুলে ধরা হবে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্রের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিংড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয় এর নির্দেশনায় আমরা প্রত্যেকটি জেলায় একটি করে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী পলক বলেন, ২০৪১ সাল নাগাদ এই ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে ১০ লাখের অধিক তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে ৫ লাখের বেশি তরুণের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শেখ কামাল সাদামাটা জীবন ও উচ্চ চিন্তার অধিকারী একজন ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে শেখ কামালের অবদান কথা তুলে ধরেন । একইসঙ্গে সিংড়ায় শেখ কামাল স্মৃতি ফুটবল ফুটবল একাডেমী প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন।

সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিংড়া আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা