টেকলাইফ

১৮ না হলে বিজ্ঞাপন বন্ধ

সান নিউজ ডেস্ক: অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের টাইমলাইনে তাদের নিজস্ব আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ এ ঘোষণা দেন।

রয়টার্সের এক প্রতিবেদন মতে, বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীর বয়স, লিঙ্গ এবং ফেসবুক ব্যবহারের পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে ম্যাসেঞ্জার এবং তার ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অবস্থান অনুসারে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের টার্গেট করতে পারবেন না। শিশু ব্যবহারকারীদের আগ্রহ বা অন্যান্য সাইটের সার্চের ভিত্তিতে যে সমস্ত বিজ্ঞাপন তাদের নিজেদের টামলাইনে আসে সে বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ।

একটি ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম জানিয়েছে যে, তারা এই পরিবর্তন আনছে কারণ ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারী সামাজিক মাধ্যম ব্যবহারের বিধিনিষেধ অনুয়াযী সিদ্ধান্ত নিতে পারেন না।

এদিকে এই বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, বিজ্ঞাপন বন্ধ করা হলেও ব্যবহারকারীর ডেটাতে কোনো পরিবর্তন হবে না।

১৬ বছরের কম বয়সী ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে প্রবেশের সময় একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকবে। তবে প্রাপ্তবয়স্ক ছাড়া যারাই ইনস্টাগ্রাম ব্যবহার করবে তাদের অ্যাকাউন্টে স্যুইচ করার বিকল্প দেওয়া হবে। যাতে তাদের পর্যপবেক্ষণ করা যায়।

গত বছর সেপ্টেম্বরে ১৮ বছরের কম বয়সীদের জন্য বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে গুগল, অ্যামাজন, অ্যাপল, ফেসবুক এবং মাইক্রোসফটের মতো জায়ান্টগুলোকে আহ্বান জানানো হয়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা