টেকলাইফ

ফেসবুকের কাছে ক্ষতিপূরণ দাবি কুটুমবাড়ির

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও মার্ক জুকারবার্গের কাছে আট লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট লিমিটেড।

কুটুমবাড়ির ব্যবস্থাপনা পরিচালক গাজী খালেদ ইবনে মোহাম্মদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী জয়নাল আবেদীন গত বছরের ৭ ডিসেম্বর এ নোটিশ পাঠান। তবে বুধবার (২৩ জুন) বিষয়টি জানাজানি হয়।

নোটিশে বলা হয়, কুটুমবাড়ি লিমিটেড ২০১৪ সালের ২৮ মার্চ ফেসবুকে একটি পেজ খুলে। পেজটি ২০২০ সালের ২২ মার্চ প্রথম হ্যাকিংয়ের শিকার হয়। পরবর্তীতে আরও একবার হ্যাকিংয়ের শিকার হয় পেজটি। বারবার অনুরোধের পর কুটুমবাড়ি ফেসবুক পেজটি গত বছরের ১১ এপ্রিল পুনরুদ্ধার করা সম্ভব হয়। কিন্তু কুটুমবাড়ি ফেসবুকের সঙ্গে সংযুক্ত কয়েক লাখ গ্রাহকের কাছে হ্যাকিংয়ের তথ্য পৌঁছানো সম্ভব হয়নি।

এই সময় Monkey Duo Duo একটি বেনামি অ্যাডমিন প্যানেল কুটুমবাড়ির পেজটি চালাতে সক্ষম হয়। এতে একদিকে যেমন কুটুমবাড়ির গোপন তথ্য চুরি হয় অন্যদিকে সুপরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। এসব কারণে করোনা মহামারিতে কুটুমবাড়ি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এজন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে ৮ লাখ ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

আইনি নোটিশে আরও বলা হয়, কুটুমবাড়ি নামে ফেসবুকে আরও বেশ কিছু ভুয়া পেজ খুলতে অনুমতি দেয়ায় তাদের ব্যবসা ও সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদের ভুয়া কার্যক্রমের কারণে কুটুমবাড়ি তাদের ব্যবসা হারাতে বসেছে।

অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন বলেন, নোটিশ পাওয়ার পর ফেসবুকের পক্ষে ব্যারিস্টার তাজকিয়া লবিবা করিম ২০২১ সালের ২৮ জানুয়ারি নোটিশের জবাব দিয়েছেন।

জবাবে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ফেসবুক পরিষেবার শর্তাদি কপিরাইট এবং ট্রেডমার্কসহ অন্য কারও ইন্টেলেকচুয়াল সম্পত্তির অধিকার লঙ্ঘন করে এমন পোস্ট করার অনুমতি দেয় না। তবে এ জবাবে সন্তুষ্ট নয় কুটুমবাড়ি কর্তৃপক্ষ। তারা ফেসবুকের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন কুটুমবাড়ির আইনজীবী।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা