সংগৃহীত ছবি
টেকলাইফ

উন্মোচন হলো আইফোন ১৬

নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন সিরিজের আইফোন উন্মোচন করেছে অ্যাপল। ১৬ সিরিজের নতুন ফোনটির মোট ৪ টি মডেল এনেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

আরও পড়ুন: দেশে ফেসবুক চালু

মডেলগুলো হলো- আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারতিনোর অ্যাপল পার্কে ‘ইটস গ্লো টাইম’ অনুষ্ঠানে ফোনগুলো উন্মোচন করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে অ্যাপল তার ওয়াচ, এয়ারপড, সফটওয়্যারের আপডেটসহ নতুন নতুন পণ্য তুলে ধরেছে।

অ্যাপল জানিয়েছে, আইফোন ১৬ ও ১৬ প্লাসে বায়োনিক এ১৮ চিপ এবং ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো চিপ থাকবে। এই সিরিজের অন্যতম নতুন সংযোজন হলো অ্যাপেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

এছাড়াও ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স সিরিজে অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন আনছে। এই সিরিজের প্রো ডিসপ্লে আকার হবে ৬.৩ ইঞ্চি, আর প্রো ম্যাক্স ৬.৯ ইঞ্চি। ১৬ প্রো ম্যাক্সে ব্যাটারির ক্ষমতাও বাড়ানো হয়েছে।

ক্যামেরা ফিচারেও আছে নতুন চমক। এই সিরিজের ৪ টি মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বাটন, যেটির সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে।

আইফোন ১৬ ও ১৬ প্লাস পাওয়া যাবে কালো, গোলাপী, টিল, আল্ট্রামেরিন এবং সাদা রংয়ে। এই মডেলটির প্রি অর্ডার নেওয়া শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। আর ভারতে অ্যাপল অনলাইন স্টোরে পাওয়া যাবে ২০ সেপ্টেম্বর থেকে। ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স পাওয়া যাবে ব্ল্যাক টাইটেনিয়াম, ডেজার্ট টাইটেনিয়াম, ন্যাচারল টাইটেনিয়াম এবং হোয়াইট টাইটেনিয়াম রংয়ে।

আইফোন ১৬ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্সের মূল্য যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার থেকে শুরু।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা