সংগৃহীত ছবি
টেকলাইফ

ট্রুকলারে এআই সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নকল কণ্ঠ, ছবি ও ভিডিও তৈরি করে নানা ধরনের প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এই সবকিছুর মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতাও আগের দিনের তুলনায় এখন বেড়েছে। এই সমস্যা সমাধানে কলার আইডি এবং স্প্যাম ব্লকিং সফটওয়্যার কোম্পানি ট্রুকলার বিশ্বের এই ১ম বার এআই কল স্ক্যানার ফিচার নিয়ে আসছে। যার সাহায্যে প্রত্যেক কলারের ভয়েস মানুষের নাকি এআই দিয়ে তৈরি তা দ্রুত শনাক্ত করা যাবে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় উন্মোচিত হলো বিওয়াইডি সিলায়ন ৬

ট্রুকলার জানায়, বর্তমানে তাদের নতুন এই (এআই) কল স্ক্যানার ফিচারটি ফোন আসার পর প্রথমেই কলারের ভয়েসটি কিছু সেকেন্ডের জন্য রেকর্ড করবে।এরপর ইনহাউস এআই মডেল ব্যবহার করে কণ্ঠস্বর বিশ্লেষণ করবে এবং এই প্রক্রিয়াটি শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কলারের ভয়েস প্রকৃতপক্ষে ১ জন মানুষের নাকি তা এআই প্রযুক্তির মাধ্যমে নকল করা হয়েছে কি না তা সহজেই জানিয়ে দিবে।

যেসব অ্যান্ড্রয়েড ফোনে এআই কল স্ক্যানার ফিচার কাজ করবে:-

ট্রুকলার অ্যাপের (১৪.৬) ভার্সনে এই ফিচারটি চালু রয়েছে। কিন্তু ট্রুকলারের প্রিমিয়াম ব্যবহারকারীরাই শুধুমাত্র এ বৈশিষ্ট্যটি অ্যাক্সেস করতে পারবেন। তবে এই মুহূর্তে ফিচারটি শুধু আমেরিকায় পাওয়া যাবে। কিন্তু দ্রুতই পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চল গুলোতে চালু করা হবে বলে নিশ্চিত করেছে এই সংস্থাটি।

আরও পড়ুন: পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি নিয়ে এলো বিওয়াইডি

এআই কল স্ক্যানার যেভাবে ব্যবহার করবেন :-

১ম ট্রুকলারকে ফোনের ডিফল্ট কলিং অ্যাপ হিসেবে সেট করতে হবে। এরপর কোনো সন্দেহজনক কলার আইডি থেকে ফোন এলে স্টার্ট এআই ডিটেকশন ক্লিক করতে হবে। এর পরে ভয়েস রেকর্ড করার সময় কলটি কিছু সময়ের জন্য হোল্ডে চলে যাবে। এই সময়ে স্ক্রিনে ‘এনালাইজিং’ লেখা ১টি টেক্স আসবে। এ সময় ফলাফল পেতে কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করতে হবে। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রাপ্ত ফোনের কলার মানুষ নাকি (এআই) জেনারেটেড ভয়েস তার ফলাফল স্ক্রিনে দেখানো হবে৷

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা