সংগৃহীত ছবি
খেলা

ক্ষমা চাইলেন তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক : এবার এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারানোর অন্যতম নায়ক তানজিম হাসান সাকিব। অভিষেকে আলোচনায় আসা এই পেসার তার ফেসবুক পেজে নারীদের নিয়ে মন্তব্য করে সমালোচনায় পড়েছেন। ভাইরাল ওই পোস্ট ঘিরে তৈরি হয় তর্ক-বিতর্ক। পক্ষে-বিপক্ষে সৃষ্টি করে প্রতিক্রিয়া।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ভাইরাল হওয়া ওই বিতর্কিত পোস্টের বিষয়ে ভুল স্বীকার করেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এরপর বিসিবিও এই দফায় তাকে সতর্ক করে ছাড় দিয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তানজিমের ভুল স্বীকারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ২০০ টাকায় দেখা যাবে খেলা

জালাল ইউনুস বলেন, ‘আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে তানজিমের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া বিভাগ থেকেও যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা বিষয়টি অবগত করেছি। যেসব পোস্ট তার ফেসবুকে এসেছে…তার বক্তব্য হচ্ছে, কাউকে আঘাত করার জন্য এই পোস্ট দেওয়া নয়। সে যে পোস্ট দিয়েছে, তা নিজে থেকে দিয়েছে। কাউকে উদ্দেশ্য করে, কিছু টার্গেট করে পোস্ট দেওয়া হয়নি। এটা দেওয়ার কারণে যদি কারও আঘাত লেগে থাকে, তাহলে সেটার জন্য সরি (দুঃখিত)।’

তিনি বলেন, ‘সে (তানজিম) মনে করে… একটা কথা এসেছে নারীর ব্যাপারে, সে বলেছে এটার দায়দায়িত্ব সে নিচ্ছে। এটা পুরোটাই সে ডিনাই (অস্বীকার) করেছে। সে বলেছে, তার মা একজন নারী। সুতরাং সে কোনোদিনই নারীবিদ্বেষী হতে পারে না। এটাই হচ্ছে তার বক্তব্য। আমরা তাকে বলেছি, ভবিষ্যতে সতর্ক থাকার জন্য। ভবিষ্যতে যদি কোনো পোস্ট দিয়ে থাকে, সেটা ক্রিকেট বোর্ড থেকে পর্যবেক্ষণ করা হবে।’

আরও পড়ুন : শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ভারত চ্যাম্পিয়ন

জালাল ইউনুস মনে করেন, তানজিম সাকিব ভুল করেছে। এটার জন্যই সে ‘দঃখ’ প্রকাশ করেছে। তিনি বলেন, ‘ভুল করেছে। সেটার জন্য সে বলেছে, “আমি দুঃখিত”। যে পোস্টগুলো দিয়েছে, আমরা তার সঙ্গে কথা বলেছি। যেন ভবিষ্যতে এ ধরনের কোনো পোস্ট না দেওয়া হয়। এ ধরনের পোস্ট দেওয়া থেকে বিরত থাকবে। সে একটা বড় কথা বলেছে, সে নারীবিদ্বেষী নয়। তার কথা- আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারীবিদ্বেষী হতে পারি।’

তানজিম প্রকাশ্যে ক্ষমা চাইবেন কি না- এ নিয়ে প্রশ্ন উঠেছে। জালাল ইউনুস বলেন, ‘ক্ষমা সে আমাদের কাছে চেয়েছে। প্রকাশ্যে করার কথা বলা হয়নি। ক্ষমা আমাদের কাছে চেয়েছে। যদি থাকে (প্রকাশ্যে ক্ষমা চাওয়ার মত) ওই রকম কোনো সমস্যা, তাহলে আমরা অবশ্যই তাকে সেই সহায়তা করব।’

আরও পড়ুন : বাবা হারালেন পেসার রুবেল

তানজিমের চিন্তা-ভাবনার বিষয়েও এখন থেকে নজরে রাখবে বিসিবি। মূলত জালাল ইউনুসের কাছে প্রশ্ন উঠেছে, তানজিম কোন ধ্যান-ধারণার অনুসারী? জালাল বলেন, ‘অবশ্যই গুরুত্বপূর্ণ। সেদিকে আমাদের নজর আছে। আমরা পর্যবেক্ষণ করব তাকে। অবশ্যই পর্যবেক্ষণ করব। এই মুহূর্তে সে যেটা বলেছে, তার পরিবারও খুবই শঙ্কিত এ ব্যাপারে। তারাও এ ধরনের একটা পরিস্থিতি হবে, আশা করেনি। তারাও দুঃখ প্রকাশ করেছে। যেহেতু সামনে বিশ্বকাপ আছে, একটা তরুণ ছেলে এবং বয়স কম আপনারা জানেন। তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের কোনো পোস্ট না দেওয়া হয়। আমরা খেয়াল করি, দেখি, পর্যবেক্ষণ করি। যদি কিছু থাকে, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব।’

শুধু তার সামাজিক কার্যক্রম নজরে রাখাই নয়, তানজিম সাকিব কাদের সঙ্গে মেশেন, ওঠা-বসা করেন, সে দিকেও নজর রাখবে বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘সে কারও সঙ্গে মেশে না। সে যা (পোস্ট) দিয়েছে, নিজে থেকে দিয়েছে। যদি ভবিষ্যতে কোনো কার্যক্রম থাকে, আমরা বলেছি আমরা পর্যবেক্ষণ করব।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা