ছবি: সংগৃহীত
খেলা

ধোনির কণ্ঠে বিদায়ের সুর

স্পোর্টস ডেস্ক: তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও দিব্যি আইপিএলে খেলে চলেছেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফের তার কণ্ঠে শোনা গেল বিদায়ের সুর।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

শুক্রবার (২১ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষের ম্যাচ শেষে তিনি এমন বিদায়ের সুর শোনালেন।

ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, 'বয়স তো হয়েছেৃ এটা আড়াল করার কোনো কারণ নেই। যতকিছুই হোক, আমি অবশ্যই ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছিৃ আর যতদিনই খেলি, গুরুত্বপূর্ণ হলো আইপিএলে খেলা উপভোগ করা।'

গ্যালারিভরা দর্শকদের উদ্দেশ্যে ধোনি আরও বলছেন, 'বছর দুয়েক পর তারা (দর্শক) মাঠে এসে খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছে। গ্যালারি একদম পরিপূর্ণ, মাঠে নতুন স্ট্যান্ড করা হয়েছে। এখানে খেলতে তাই সবসময়ই ভালো লাগে। তারা সবসময়ই অনেক ভালোবাসা ও অনুরাগ দেখিয়েছেন। খেলা শেষেও সবসময় আমার কথা শোনার জন্য রয়ে গেছেন।'

আরও পড়ুন: সময় জানালেন বাশার

প্রসঙ্গত, আগে থেকেই ক্যাচ-স্টাম্পিং মিলিয়ে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড ধোনির দখলে ছিল। প্রথম কিপার হিসেবে ৩০০ ডিসমিসালের দিকেও এগিয়ে চলেছেন তিনি। এখন তার শিকার ২৯৩। এই রেকর্ডে দুইয়ে আছেন কামরান আকমল (২৭৪ ডিসমিসাল)। ২৭৩ ডিসমিসাল নিয়ে তিনে কার্তিক, ২৫৪ ডিসমিসাল করে চারে ডি কক। ২০৫ ডিসমিসাল করে অবসরে গেছেন কুমার সাঙ্গাকারা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা