খেলা

ইকুয়েডরকে ঘুষ দিল কাতার!

সান নিউজ ডেস্ক: রোববার থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল।পর্দা ওঠার পর পরই ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কাতার। বিশ্বকাপের ফেভারিট দল না হলেও এ ম্যাচের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব, বিশ্বকাপ মাঠে গড়ানোর একদিন আগে আজ শনিবার নতুন অভিযোগ উঠেছে আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে।

আরও পড়ুন: আর্জেন্টিনা ফেভারিট না

ক্রীড়াবিষয়ক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা তাদের এক তথ্যে জানিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জয় পেতে ইকুয়েডরের খেলোয়াড়দের ঘুষ দিয়েছে স্বাগতিক কাতার। এই ঘুষ ছাড়াও আরো নানা অভিযোগ রয়েছে কাতারের বিরুদ্ধে। এর মধ্যে ঘুষ দিয়ে বিশ্বকাপ আয়োজন, বিশ্বকাপের সূচি পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘনসহ একাধিক অভিযোগ রয়েছে আয়োজক দেশটির বিরুদ্ধে।

ব্রিটিশ মিডল ইস্ট সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড রিসার্চের বাহরাইনভিত্তিক আঞ্চলিক পরিচালক আমজাদ তাহা তার এক টুইটে লিখেছেন, 'ইকুয়েডরের আটজন খেলোয়াড়কে ঘুষ দিয়েছে কাতার। ঘুষের পরিমাণ ৭.৪ মিলিয়ন ডলার। দুটো অর্ধ মিলিয়ে ১-০ গোলে হারতে হবে ইকুয়েডরকে। কাতার ও ইকুয়েডরের মোট পাঁচজন প্লেয়ার এই খবরের সত্যতা যাচাই করেছে। আমি আশা করছি এটা মিথ্যা। সবার এই দাবির বিরুদ্ধে মুখ খোলা উচিত।'

মার্কা জানায়, কাতার ও ইকুয়েডর দলের নির্ভরযোগ্য সূত্র আমজাদকে বিষয়টি নিশ্চিত করেছে। ফুটবল বিশ্বের সবচেয়ে দামী এই আসর ঘিরে আলোচনার চেয়ে যেনো সমালোচনার বিতর্কটাই বেশি। ঘুষ দিয়ে বিশ্বকাপ আয়োজন, বিশ্বকাপের সূচি পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘনসহ একাধিক অভিযোগ রয়েছে কাতারের বিরুদ্ধে। যদিও এ নিয়ে এখনো কাতারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা