খেলা

৬ উইকেটে জিতল পাকিস্তান

সান নিউজ ডেস্ক: শেষ মুহূর্তে গিয়ে দুটি ম্যাচ হারার পর অবশেষে জিতলো পাকিস্তান। নেদারল্যান্ডসের করা ৯১ রান তাড়া করতে গিয়েও বেশ ভুগতে হয়েছে পাকিস্তানকে। ৪টি উইকেট হারাতে হয়েছে। খেলতে হয়েছে প্রায় ১৪ ওভার। সবচেয়ে বড় কথা, এই ম্যাচেও রানে ফিরতে পারেননি অধিনায়ক বাবর আজম। তবুও, শেষ পর্যন্ত ৩৭ বল হাতে রেখে ৬ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ইউএনওর গাড়ি ভাঙচুর

রোববার (৩০ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে তারা ৬ উইকেটে জয় পেয়েছে। এদিন নেদারল্যান্ডস আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৯১ রান তোলে। জবাবে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে ১৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে জয় নিশ্চিত করে।

মাত্র ৯২ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দ্বিতীয় ওভারের শেষ বলে রান আউটে কাটা পড়েন অধিনায়ক বাবর আজম। ৫ বলে ৪ রান করে ফেরেন তিনি। অষ্টম ওভারে গিয়ে ফেরেন ফখর জামানও। ১৬ বলে ৩ চারে ২০টি রান আসে তার ব্যাট থেকে।

রিজওয়ান অবশ্য একপ্রান্ত আগলে ব্যাটিং করতে থাকেন। তবে মিস করেন হাফসেঞ্চুরি। জয়ের দ্বারপ্রান্তে এসে ৩৯ বলে ৫ রানে ৪৯ রান করে কট বিহাইন্ড হন তিনি। জয় থেকে এক রান দূরে থাকতে আউট হন শান মাসুদও (১২)। ইফতিখার আহমেদ ও শাদাব খানের ব্যাটে শেষ পর্যন্ত ১৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।

বল হাতে নেদারল্যান্ডসের ব্রান্ডন গ্লোভার ২টি উইকেট নেন। তার আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং তোপের মুখে মোটেও সুবিধা করতে পারেনি নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। তাদের মাত্র দুই ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করতে পারেন। তার মধ্যে কলিন অ্যাকারম্যান ২৭ বলে ২৭ এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডস ২০ বলে করেন ১৫ রান। তাতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯১ রান তুলতে পারে তারা।

আরও পড়ুন: বাংলাদেশের নাটকীয় জয়

পাকিস্তানের শাদাব খান ৪ ওভারে ২২ রান দিয়ে ৩টি উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন ২টি উইকেট। আরেক নাসিম শাহ ১ উইকেট নিলেও ৪ ওভারে দেন মাত্র ১১ রান। ম্যাচসেরা হন শাদাব খান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা