অজিদের সামনে ২০১ রানের পাহাড়
খেলা

অজিদের সামনে ২০১ রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিংকে দুমড়ে মুচড়ে ৩ উইকেটে ২০০ রানের বিশাল সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। এ ম্যাচ জিততে হলে অস্ট্রেলিয়াকে টপকাতে হবে ২০১ রানের পাহাড়।

আরও পড়ুন: বিএনপির কেউ গ্রেফতার হয়নি

প্রথমে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী চেহারায় হাজির হন ফিন অ্যালেন। একের পর এক বল সীমানাছাড়া করতে থাকেন। ছিল ফিফটির সুযোগও।

কিন্তু পঞ্চম ওভারের প্রথম বলেই জশ হ্যাজেলউডকে মারতে গিয়ে বোল্ড হয়ে যান ফিন। ১৬ বলে তার ৪২ রানের ক্যামিও ইনিংসে ছিল ৫টি চারের সঙ্গে ৩টি ছক্কার মার। ডেভন কনওয়ের সঙ্গে ফিনের উদ্বোধনী জুটিটি ছিল ২৫ বলে ৫৬ রানের।

আরও পড়ুন: আবারও ক্ষমতায় জিনপিং

ফিন ফেরার পর অবশ্য রানের গতি কিছুটা কমে যায় কিউইদের। তারপরও পাওয়ার প্লেতে বেশ ভালো অবস্থানে ছিল নিউজিল্যান্ড। ৬ ওভারে ১ উইকেটে তোলে ৬৫ রান।

এরপর আরেকটি বড় জুটি গড়েন ডেভন কনওয়ে আর কেন উইলিয়ামসন। ছক্কা মেরে ৩৬ বলে ফিফটি পূরণ করেন কনওয়ে। উইকেটের জন্য হাহাকার ক্রমেই বাড়ছিল অস্ট্রেলিয়ার।

অবশেষে ১৩তম ওভারের শেষ বলে জুটিটি ভাঙেন অ্যাডাম জাম্পা। অসি লেগস্পিনারকে রিভার্স সুইপ করতে গিয়ে বল মিস করেন উইলিয়ামসন। আম্পায়ার আউট দিলে রিভিউ নিয়েছিলেন কিউই অধিনায়ক। তবে কাজ হয়নি। ২৩ বলে ২৩ রান করে ফেরেন উইলিয়ামসন। ভাঙে ৫৩ বলে ৬৯ রানের জুটি।

আরও পড়ুন: পাকিস্তান জুড়ে বিক্ষোভ

সুবিধা করতে পারেননি গ্লেন ফিলিপস। জশ হ্যাজেলউডকে খেলতে গিয়ে সোজা আকাশে বল তুলে দেন তিনি (১০ বলে ১২)। তবে ডেভন কনওয়ে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

তার আক্ষেপ থাকতে পারে একটাই, সেঞ্চুরিটা পেলেন না। ৫৮ বলে ৭ চার আর ২ ছক্কায় ৯২ রানে অপরাজিত থাকেন কনওয়ে। শেষ বলে ছক্কা মেরে দলের ২০০ পূরণ করে দেওয়া জিমি নিশাম ১৩ বলে করেন হার না মানা ২৬।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা