খেলা

ভুল সিদ্ধান্তের খেসারত দিচ্ছে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক: ক্রাইস্টচার্চে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছেন টাইগাররা। অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডকে। তবে তার এই সিদ্ধান্ত যে মোটেও ঠিক ছিল না, স্বাগতিকরা যেন প্রমাণ করে চলেছে সেটাই।

আরও পড়ুন : প্রাণহানির শীর্ষে রাশিয়া

আজ বুধবার (১২ অক্টোবর) বাঁচামরার লড়াই বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় না পেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

ইনিংসের শুরু থেকে চড়াও হয়েছিল বাংলাদেশের ওপর। পঞ্চম ওভারে শরিফুল ইসলাম ফিন অ্যালেনকে বিদায় করলেও পাওয়ারপ্লেতে দলটি তুলে ফেলে ৫৪ রান। নিউজিল্যান্ডের বড় রানের সোপানটা গড়া হয়ে যায় তখনই।

বাংলাদেশি বোলাররা একদমই ভালো করতে পারছেন না। ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। ১১ ওভারেই তারা পার করে ফেলেছে ১০০ রান।

মারমুখী ব্যাটিং করা অ্যালেনকে অবশেষে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। টাইগার পেসারকে তুলে মারতে গিয়ে মিডউইকেটে ইয়াসির রাব্বির দুর্দান্ত ক্যাচ হয়েছেন কিউই ওপেনার (১৯ বলে ৩ চার, ২ ছক্কায় ৩২)। তবে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫৪ রান তোলে নিউজিল্যান্ড।

এরপর ঝড় তোলেন কনওয়ে, ৩০ বলে ফিফটি তুলে নেন কিউই ওপেনার। গাপটিলের সঙ্গে ৬৪ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন তিনি। নিউজিল্যান্ডের সংগ্রহ বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের বিশাল রানের সংগ্রহটা এরপর নিশ্চিত করেন গ্লেন ফিলিপস। ২৪ বলে তিনি খেলেন ৬০ রানের ইনিংস। তাতেই নিউজিল্যান্ড ২০ ওভার শেষে তুলে ফেলে ২০৮ রান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা