বাংলাওয়াশে ফের হার
খেলা

বাংলাওয়াশে ফের হার

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের সহজ হার দেখেছে সফরকারী বাংলাদেশ।

আরও পড়ুন : যেকোনো সময় অভিযান

টসে হেরে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে স্বাগতিক কিউইরা।

সোহান ১২ বলে ২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। যদিও টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে সাব্বির রহমানের বদলে সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্ত’র ব্যাট থেকে। যদিও এই রান করতে ২৯ বল খেলেন শান্ত।

আরও পড়ুন : পেট্রল স্টেশনে বিস্ফোরণে নিহত ১০

এই দুই ব্যাটসম্যান ছাড়া ১০০ স্ট্রাইক রেট স্পর্শ করতে পারেন ৫ রান করা মিরাজ এবং ১৬ রান করা সাকিব। অন্য ব্যাটসম্যানদের মধ্যে আফিফ ২৪ রান করেছেন ২৬ এবং লিটন ১৫ রান করেছন ১৬ বলে। কিউইদের পক্ষে টিম সাউদি, মিচেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট এবং ইস শোধি ২টি করে উইকেট শিকার করেন।

নিউজিল্যান্ড লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লের মধ্যে উইকেট হারিয়ে বসে। শরিফুলের বলে ফিন অ্যালেন ফেরেন ১৬ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে ডেভন কনওয়ে-কেন উইলিয়ামসন ৮৫ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন।

আরও পড়ুন : পাকিস্তানকে সাহায্য করা নৈতিক দায়িত্ব

অধিনায়ক উইলিয়ামসন ২৯ বলে ৩০ রান করে হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে বাকি কাজ সারেন কনওয়ে।

ফিলিপস ৯ বলে ২টি করে চার-ছয়ে ২৩ রানে অপরাজিত থাকেন। এদিকে ম্যাচের একমাত্র ফিফটি হাঁকানো কনওয়ে ৫১ বলে ৭০ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে নিহত ১

লাল-সবুজের বোলাররা এদিন লাইন-লেন্থ ঠিক রেখে যথেষ্ঠ ভালো বোলিং করেছেন বটে। তবে ম্যাচ জেতার জন্য সেটি আজ যথেষ্ট ছিল না।

তাছাড়া কিউই ব্যাটসম্যানরা দেখে শুনে বোলিং করে টাইগার বোলারদের ভালোই প্রতিরোধ করেছেন। কিউই ব্যাটসম্যানরা সময় নিয়ে খেলে খেলা শেষ পর্যন্ত টেনে নিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা