আমিরাতের পথে টাইগাররা
খেলা

আমিরাতের পথে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেট খেলার জন্য আজ (২৩ আগস্ট) বিকেলে সাকিব আল হাসানের নেতৃত্বে আরব আমিরাতের পথে রওয়ানা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিকাল ৫টায় দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগার ক্রিকেটাররা।

আরও পড়ুন:

এদিকে আরব আমিরাতের ভিসা না হওয়ায় বিকেলের ফ্লাইটে জাতীয় দলের সঙ্গী হতে পারেননি দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার এনামুল হক বিজয় এবং তাসকিন আহমেদ।

মূল দল আরব আমিরাতের উদ্দেশ্যে বিমানে উঠতে পারলেও ভিসা না হওয়ায় যেতে পারেননি বিজয় এবং তাসকিন। ভিসা হওয়ার পর তাদের ফ্লাইট সিডিউল করা হবে। সংশ্লিষ্টদের আশা কাল কিংবা পরশুর মধ্যে ভিসা হয়ে যাবে।

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের এবারের আসর শুরু হবে ২৭ আগস্ট থেকে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে।

আরও পড়ুন:

টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়; কিন্তু দেশটিতে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুরবস্থার কারণে এশিয়া কাপ আয়োজন করতে পারেনি। তবে আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও আয়োজকের মর্যাদা শ্রীলঙ্কার কাছেই থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা