স্টিভ রোডস (ছবি: সংগৃহীত)
খেলা

বিসিবি নিয়ে মুখ খুলবেন না স্টিভ রোডস

ক্রীড়া প্রতিবেদক: ২০১৯ বিশ্বকাপের পরই ছিল শ্রীলঙ্কায় ৩ ওয়ানডের সফর। সেখানেও যেতে হবে বলে বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের সাথেই ঢাকায় ফিরেছিলেন স্টিভ রোডস। ফেরার কয়েক দিনের মধ্যেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার বেশ আগেই হেড কোচের সাথে সম্পর্ক চুকিয়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে ১০ দলের মধ্যে অষ্টম হওয়া নিয়ে প্রকাশ্যে ক্রিকেট প্রশাসকদের মুখে সন্তুষ্টির কথা শোনা গেলেও আড়ালে ব্যর্থতার বলিই হতে হয় এই ইংলিশ কোচকে। তা নিয়ে অবশ্য কখনোই কোনো কথা বলেননি রোডস, বললেন না এবারও।

বিপিএল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচিং পরামর্শকের সামনে মঙ্গলবার বিকেলে মিরপুরের একাডেমি মাঠে পুরনো সেই প্রসঙ্গ তোলা হলে সাফ জানিয়ে দেন, তিক্ত অতীতের আলোচনায় নিজেকে টেনে নিয়ে নতুন কোনো বিতর্কের অবকাশ রাখতে চান না তিনি।

অতীতকে অতীতে রেখে তিনি বলেন, ‘বিসিবি বা এ জাতীয় কোনো আলোচনাতেই আমি ঢুকতে চাই না। এটি ন্যায়সংগত হবে না। ওটা এখন অতীত। কোনো পদ বা চাকরি থেকে কারো বিদায়ের ক্ষেত্রে নানা জনের নানা মত থাকেই। আমি এসব নিয়ে নিজেকে আর জড়াতেই চাই না। শুধু এতটুকু বলতে পারি- বাংলাদেশের মানুষের মাঝে ফিরতে পেরে আমি ভীষণ খুশি।’

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা