ছবি : সংগৃহীত
খেলা

অ্যাথলেটিকসের সভাপতি আলী কবির মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আলী কবির মারা গেছেন। তিনি মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত পৌনে ১২টায় রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যু খবরটি নিশ্চিত করেছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। মাসখানেক ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন আলী কবির। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

আলী কবির পূর্ণ সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের সচিবও ছিলেন। দেশের ক্রিকেটের উন্নয়নে তার বিশেষ ভূমিকা রয়েছে।

অবসর নেওয়ার পর তাকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মনোনীত করে সরকার। গত এক দশকের বেশি সময় তিনি দেশের অন্যতম শীর্ষ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের ক্রীড়াঙ্গনে অবদানের জন্য সর্বোচ্চ পদক জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছিলেন ২০১৬ সালে।

আলী কবিরের জন্ম ময়মনসিংহে; ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমেছে৷

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা