ছবি: সংগৃহীত
খেলা

যুক্তরাষ্ট্রকে গুড়িয়ে বাংলাদেশের মেয়েদের জয়

স্পোর্টস ডেস্ক: শারমীন আখতারের ১৩০ রানে ভর করে বাংলাদেশ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ৩২২ রানের বিশাল সংগ্রহ করে। তারপর ৩০.৩ ওভারে ৫২ রানে গুটিয়ে দিয়েছেন বোলাররা।

হারারে সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে ২৭১ রানে জিতে বাছাইয়ের সুপার সিক্স নিশ্চিত করল বাংলাদেশ। আগামী ২৫ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে তারা, আর শেষ ম্যাচটি ২৯ নভেম্বর স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে।

৩২৩ রানের বিশাল লক্ষ্যে নেমে যুক্তরাষ্ট্র ২৫ রানেই হারায় ৬ উইকেট। রুমানা আহমেদ ও সালমা খাতুন দুটি করে উইকেট নিয়ে টপ অর্ডারে ধস নামান।

টারা নরিস ও মোকশা চৌধুরী উইকেট যাওয়ার আসার মিছিলে বিরতি দেন। ২৭ রানের এই জুটি ভেঙে আবারো ধাক্কা দেয় বাংলাদেশ, ইনিংস সেরা ১৬ রানে টারা আউট হন জাহানারা আলমের বলে। পরের ওভারে মোকশাকে (৮) বোল্ড করেন ফাহিমা খাতুন।

ফাহিমা তার পরের ওভারে আকশাথা রাওকে নিজের দ্বিতীয় শিকার বানান। উজমা ইফতিখার অ্যাবসেন্ট হার্ট হওয়ায় ১০ ব্যাটসম্যানকে নিয়েই শেষ করেছে যুক্তরাষ্ট্র।

সাননিউজ/ডি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা