খেলা

পাকিস্তানের বিরুদ্ধে ১০৮ রানে অলআউট বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক: দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে পাকিস্তানের বিরুদ্ধে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

শনিবার (২০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর দুইটায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে দুই দল। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছেন। তবে গত ম্যাচসেরা হাসান আলিকে বসিয়ে রেখে শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে নেমেছেন বাবর আজমের পাকিস্তান।

তবে শুরুটা ভাল হয়নি টাইগার বাহিনীর। দুই ওপেনারকে হারিয়ে বিপদে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচে শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরলেন সাইফ। তার পথই অনুসরণ করেন আরেক ওপেনার নাঈম শেখ।

এর মধ্যে পাওয়ার প্লেতে ৩৬ রান তোলা বাংলাদেশ ১০ ওভার শেষে ৩ উইকেটে তোলে ৬৪ রান। ততক্ষণে হাত খোলা শুরু করেন শান্ত, তার সঙ্গী অধিনায়ক রিয়াদ। চতুর্থ উইকেটে দুজনের জুটি থেকে আসে ২৮ রান। ভালো শুরুর ইঙ্গিত দেওয়া মাহমুদউল্লাহ ১২ রান করে হারিস রউফের বলে আউট হলে ভাঙে এই জুটি।

মাহমুদউল্লাহর বিদায়ের পর যেন ক্রিজে থাকতে চাইলেন না শান্ত। পরের ওভারেই শাদাবের ফুল লেংথ বল আলতো করে ড্রাইভ করলে বল যায় মিড অনের দিকে। বোলার শাদাব বাঁদিকে ডাইভ দিয়ে দুর্দান্তভাবে লুফে নেন ক্যাচটি। শান্ত আউট হন ৩৪ বলে ৪০ রান করে।

বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন মেহেদি হাসান। তিনি ৮ বলে ৩ রান করেন। শেষদিকে আমিনুল ইসলাম বিপ্লব অপরাজিত ৭ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারানো বাংলাদেশ দল ১০৮ রানের পুঁজি পায়। ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জিততে পাকিস্তানের প্রয়োজন ১০৯ রান।

পাকিস্তানের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান। এছাড়া মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজের শিকার একটি করে উইকেট।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, হ্যারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহিন শাহ আফ্রিদি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা