ছবি: সংগৃহীত
খেলা

ছয় বছর পর বাংলাদেশে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার (১৩ নভেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় পাকিস্তান দল।

পাকিস্তান দল ঢাকায় পৌঁছালেও দলের অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক এখনও আসেননি ঢাকায়। আগামী ১৬ই নভেম্বর তাদের ঢাকায় আসার কথা রয়েছে৷ রোববার (১৪ নভেম্বর) থেকেই অনুশীলনে নামার কথা রয়েছে টিম পাকিস্তানের।

সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলো পাকিস্তান। তখন বাংলাদেশের সঙ্গে ২ টেস্ট, তিন ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলো সফরকারীরা। সেই সফরে পাকিস্তান টেস্ট সিরিজ জিতলেও একদিনের সিরিজ ৩-০ তে জিতে নিয়েছিলো বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচও জিতেছিলো বাংলাদেশ।

পাকিস্তানের এবারের বাংলাদেশ সফরে নেই কোনো ওয়ানডে সিরিজ। সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। আগামী ১৯ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর দুইটায়৷ হোম অফ ক্রিকেটেই টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ এবং ২২ নভেম্বর৷

এরপরই শুরু লাল বলের লড়াই। দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা