খেলা

ভারতের বিশাল রানের পাহাড়ে চাপা পড়লো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে ভারতের বিশাল রানের নিচে চাপা পড়েছে আফগানিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ২০ ওভারে দুই হারিয়ে ২১০ করেছে বিরাট কোহলির ভারত।

বুধবার (৩ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি সপ্তম আসরের ৩৩ তম ম্যাচটি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে। টস জিতে ভারতীয় ক্রিকেট দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী।

টস হেরে ব্যাট করতে নামেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুল। তারা ক্রমাগতভাবে বাইরে পাঠাতে থাকেন। তাদের দারুণ ইনিংসে ভর করে দ্বাদশ ওভারে দলীয় শতক পূরণ করে ভারত।

রোহিত ৭৪ রানে আউট হলে ভাঙে দুজনের ১৪০ রানের জুটি। এর কিছু পরেই সাজঘরে ফেরেন তার সঙ্গী রাহুল। এই ওপেনার করেন ৬৯ রান। ভারতের হয়ে বাকী পথ পাড়ি দেন হার্দিক পান্ডিয়া ও রিশাভ পান্ট।

তাদের দুজনের ব্যাটে ভর করে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে দলীয় দ্বিশতক পার করে ভারত। শেষ পর্যন্ত এই দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ৩৫ ও ২৭ রানে। আর আফগানিস্তানের গুলবাদিন নাইব ও করিম জানাত একটি করে উইকেট শিকার করেন।

ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মোহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।

আফগানিস্তানের প্রথম একাদশ:
আসগর অবসর নিয়েছেন। তার বদলে আফগানিস্তান মাঠে নামায় শরাফুদ্দিন আশরাফকে। মুজিব এই ম্যাচেও মাঠে নামেননি। তাই প্রথম একাদশে জায়গা ধরে রাখেন হামিদ হাসান।

হজরতউল্লাহ জাজাই, মোহম্মদ শেহজাদ (উইকেটকিপার), রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহম্মদ নবী (ক্যাপ্টেন),শরাফুদ্দিন আশরাফ, গুলবদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, নবীন উল হক ও হামিদ হাসান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা