খেলা

আফগান ভয়ে কাপছে ভারত!

ক্রীড়া ডেস্ক: আফগানিস্তানকে ভয় না পাওয়ার কিছু নেই। নেট রান রেটে ভারতের থেকে বেশ এগিয়ে রয়েছে দলটি। আর বিশ্বকাপে হারের স্রোত থেকে বের হতে পারছে না ভারত।

হেরেছে সবগুলো দলের বিপক্ষেই। এবার আফগানিস্তানের বিরুদ্ধেও কিন্তু সেই সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে কিনা ভাবনা তা নিয়েই।

আইপিএলে রশিদ খানদের খেলা দেখলেও দলের বাকি সদস্যদের চিনেই না ভারত।

পাকিস্তানের বিরুদ্ধে হারের কারণ হিসেবে উঠে এসেছিলো বাবর আজমদের বিরুদ্ধে বেশি না খেলা।

অচেনা আফগানদের সঙ্গে তাই আজ এক কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে ভারত। টি২০ ক্রিকেটে আফগানিস্তান বেশ শক্তিশালী দল।

রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিব উর রহমানদের স্পিন যেমন বিপদে ফেলতে পারে, তেমনই ব্যাট হাতে মোহাম্মদ শাহজাদরাও বিধ্বংসী হয়ে উঠতে পারেন।

এ পর্যন্ত ভারত বনাম আফগানিস্তান টি২০ ম্যাচ খেলা হয়েছে মাত্র দুটি। টি২০ বিশ্বকাপেই সেই দুটি ম্যাচ খেলা হয়েছিলো। দুটি ম্যাচেই ভারত জিতেছিলো।

পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে হারতে হয়েছে ভারতকে। টি২০ ক্রিকেটে প্রথমবার ১০ উইকেটে হারতে হয়েছে তাদের।

ভারত এবারের বিশ্বকাপ থেকেও প্রায় বিদায় হয়ে গেছে বলেই ধরে নিয়েছেন সমর্থকরা। এমন অবস্থায় সামনে রশিদরা। নেট রান রেটে ভারতের থেকে বেশ এগিয়ে রয়েছেন তারা।

ভারত ও আফগানিস্তানের মধ্যে যে দুটি ম্যাচ হয়েছে, তাতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান বিরাট কোহলি এবং নুর আলি জাদরানের। দুজনই ৫০ রানের ইনিংস খেলেছিলেন। দুটি ম্যাচ মিলিয়ে মোট রানে এগিয়ে সুরেশ রায়না। ৫৬ রান রয়েছে তার দখলে। সবচেয়ে বেশি উইকেটও নিয়েছেন এক ভারতীয়। আশিস নেহরা তিনটি উইকেট নিয়েছিলেন।

ইতিহাস ভারতকে এগিয়ে রাখলেও আজকের ম্যাচে কাঁধ ঝুঁকে যাওয়া দলটির বিরুদ্ধে অঘটন ঘটিয়ে দিতেই পারে আফগানিস্তান! বলা যায় না আফগানিস্তানের ভয়ে ভারতীয় মিবির কাপছে কিনা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা