খেলা

শূন্যের ছড়াছড়ি

ক্রীড়া প্রতিবেদক: অনেক স্বপ্ন নিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিলো বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত ভারতীয় আয়োজনের এই টুর্নামেন্টে যাওয়ার আগে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি সিরিজ জিতে ছিলো। বিশ্বকাপ অর্জন না হোক অন্তত সেমিফাইনালে খেলবে আশা ছিলো টাইগার বাহিনীর। প্রথম পর্ব মোটামুটিভাবে পার করলেও মূল পর্বে এসে একের পর এক নাস্তানাবুদ হতে হয়েছে টাইগারদের। হিংস্র সেই টাইগার বাহিনী নখ-দাঁত হারিয়ে ভোতা হয়ে গেছে। এখন নিজের প্রাণটা নিয়েও পালানোর সুযোগ পাচ্ছে না।

ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেছে গো হারা। রইলো বাকি শুধু অস্ট্রেলিয়া। আর এটিতে জিতলেও কোনো ফল হবে না বরং একটু শান্তনা নিয়ে
দেশের পথে পা বাড়াবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হারগুলো কোনো সংজ্ঞাতেই সংজ্ঞায়িত করা যাচ্ছে না। খেলোয়াড়রাও সমালোচনা-পর্যালোচনা মেনে নিতে পারছেন না। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান সংগ্রহ করে। ২০ ওভারও দাঁড়াতে পারেনি তার আগেই সবকটি উইকেট খোয়া গেছে। লিটন দাস ৩৬ বলে ২৪ রান, মেহেদি হাসান ২৫ বলে ২৫ রান ও শামীম হোসাইন ২০ বলে ১০ রান করেন। আর কোন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। নাঈম ইসলাম ১১ বলে ৯ রান, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৯ বলে তিন রান, তাসকিন আহমেদ ৫ বলে তিন রান করে ঘরে ফিরেন। শূন্যের মেলায় ডুবে গিয়েছিলো ৪ জন। সৌম্য সরকার এক বলে শূন্য, মুশফিকুর রহিম তিন বলে শূন্য, আফিফ হোসেন ১ বলে শূন্য ও নাসুম আহমেদ এক বলে শূন্য রান করে সাজঘরে ফিরেন বিশ্রাম করতে। বিষয়টা এমন যে, কোনো সময় নেই তাড়াহুড়া করে খেলা শেষ করে ঘরে ফিরতে হবে তাদের।

দক্ষিণ আফ্রিকাকে বেশি কষ্ট করতে হয়নি জয়ের বন্দরে পৌঁছাতে। যদিও শুরুতে তাসকিন কিছুটা চাপে ফেলে দিয়েছিলো দলটিকে। তারা ১৩ ওভার ৩ বল খেলে। তাসকিন নিয়েছেন ২ উইকেট, নাসুম ও মেহেদি নিয়েছেন একটি করে উইকেট।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা