খেলা

সোনালী অতীত ক্লাবের নতুন কমিটি

স্পোর্টস ডেস্ক: সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব পরিচালনার জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গনে দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশনার ওয়াহিদুজ্জামান পিন্টু নতুন কমিটি ঘোষণা করেন।

সোনালী অতীত ক্লাবের পূর্ব রীতি অনুযায়ী নির্বাচন কমিশন আলোচনার ভিত্তিতে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করে। এবারও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সাবেক ফুটবলার মোস্তফা কামাল।

আগের কমিটির সভাপতি হাসানুজ্জামান খান বাবলু পুনরায় দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সাধারণ সম্পাদক সত্যজিৎ দাশ রুপুর স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক তারকা ফুটবলার মোঃ ইলিয়াস হোসেন।

অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোসাব্বের হোসেন, সহ-সভাপতি শেখ আসলাম, আবদুল গাফফার, ইমতিয়াজ সুলতান জনি, জাকির হোসেন চৌধুরী, আজীমুল ইসলাম জীবন, আবদুল মান্নান ও মিজানুর রহমান।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সত্যজিৎ দাশ রুপু তার কমিটির কর্মকাণ্ড ও আর্থিক বিষয়াদি তুলে ধরেন। ক্লাবের সাবেক সভাপতি প্রয়াত বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়কে এই অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। দ্বি বার্ষিক সাধারণ সভায় বাদল রায়কে বিশেষভাবে স্মরণ ও তার স্ত্রীকে ক্রেস্ট দেওয়া হয়।

সাধারণ সভায় গোলাম সারওয়ার টিপু, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, ছাইদ হাসান কানন সহ আরো অনেক তারকা ফুটবলার উপস্থিত ছিলেন। নতুন দায়িত্ব প্রাপ্ত কমিটি সকলের সহযোগিতায় ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা