শহিদ আফ্রিদি
খেলা

ভারতের মতো ভুল করা উচিত নয়

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তাশঙ্কার কথা উল্লেখ করে প্রথম ম্যাচ শুরুর দিন পুরো পাকিস্তান সফর স্থগিত করে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তাদের দেখাদেখি আগামী মাসের পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড। একই কথা ভাবছে অস্ট্রেলিয়াও।

এমন ঘটনায় বিশাল ক্ষতি হয়েছে পাকিস্তানের। আর্থিক দিক ছাড়াও, তাদের দেশে ক্রিকেট ফেরানোর মিশনেও এসেছে বড় ধাক্কা। তাই স্বাভাবিকভাবেই চুপচাপ বসে নেই তারা। এরই মধ্যে তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ডের অভিযোগের ব্যাপারে।

প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, নিউজিল্যান্ড ক্রিকেট দল ও তাদের ওপেনার মার্টিন গাপটিলের স্ত্রীকে হুমকি দেয়া মেইলগুলো পাঠানো হয়েছিলো ভারতের মুম্বাই থেকে। এটিকে অনেকেই ভারতের পরিকল্পিত কাজ বলে মনে করছেন।

তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি তুলে ধরেছেন অন্য একটি বিষয়। তার মতে, ভারত-পাকিস্তানের মধ্যে যত বিরোধই থাকুক না কেন, অন্যান্য দেশগুলোর এটি নিয়ে চিন্তার কারণ নেই। তাই অন্য দেশগুলোকে ভারতের মতো ভুল না করার আহ্বান জানিয়েছেন আফ্রিদি।

তিনি বলেছেন, ‘যদি বৃহৎ স্বার্থের কথা ভাবলে, আমাদেরও সামনে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যাতে সবাই বুঝতে পারে আমরাও একটি দেশ এবং আমাদের সম্মান রয়েছে। ঠিক আছে একটি দেশ (ভারত) পেছনে লেগে আছে। তবে অন্য দেশগুলোর একই ভুল করা উচিত নয়। সবাই লেখাপড়া জানা শিক্ষিত দেশ তারা।’

আফ্রিদি বিশ্বাস করেন, যেকোনো পরিস্থিতিতে ক্রিকেট চালু থাকা উচিত। কারণ ক্রিকেট খেলার মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নতি হয়। যার উদাহরণ অতীতেও দেখা গিয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমার মতে, ক্রিকেটের মাধ্যমে সম্পর্কের উন্নতি হয়। ভারতে অবস্থা খারাপ ছিলো, আমরা হুমকি পাচ্ছিলাম। কিন্তু আমাদের সরকার ও ক্রিকেট বোর্ড বলেছে আমরা খেলতে যাবো এবং গিয়েছি। পরে করোনা পরিস্থিতিতে ইংল্যান্ডে ট্রেনের মধ্যে জঙ্গী হামলা হয়েছিল কিন্তু ক্রিকেট কিন্তু চালু ছিলো।’

ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারটিতে তিনি আরও বলেন, ‘তো আমার কথা হলো, এমন ছোট ছোট বিষয়ের ওপর, মিথ্যা ই-মেইলের ওপর ভরসা করে যদি সফর বাতিল করে দেন তাহলে তো আপনি তাদের জিততে সুযোগ জিতছেন। এটা মোটেও সঠিক পথ নয়।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা