খেলা

২০ রানে টাইগারদের প্রথম উইকেটের পতন

ক্রীড়া প্রতিবেদক: ২০ রানে টাইগারদের প্রথম উইকেটের পতন হয়েছে। ১২ বলে ১র রান করে আউট হয়েছেন লিটন দাস। ব্যাটিংয়ে আছেন মুহাম্মাদ নাঈম ১৭ বলে ২১ ও সৌম্য সরকার ৭ বলে ৩ রানে।

এর আগে টজে জিতে প্রথমে ব্যাট করে টম ল্যাথানের হাফ সেঞ্চুরির সুবাধে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। টম ল্যাথান ৩৭ বলে ৫০ ও কোল ম্যাককঞ্চি ১০ বলে ১৭ রান করেন।

নিউজিল্যান্ডের রান: ২১ বলে ২০ রান করে তাসকিনের আঘাতে উইকেট হারান হেনরি নিকলস, নাসুম আহমেদের বলে ৯ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং আফিফ হোসেনের বলে আউট হওয়ার আগে ৮ বলে ৬ রান করেন, ফিন অ্যালেন ২৪ বলে ৪১ ও রাচিন রাভিন্দ্রা ১২ বলে ১৭ রান করে শরিফুল ইসলামের জোড়া আঘাতের শিকার হন।

বোলিং: তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৪ রানে ১ উইকেট, নাসুম আহমেদ ৩ ওভারে ২৫ রান ১ উইকেট, শরিফুল ইসলাম ৪ ওভারে ৪৮ রান ও ২ উইকেট, মাহমুদুল্লাহ ৩ ওভারে ১৭, সৌম্য সরকার ২ ওভারে ১৪ রান, আফিফ হোসাইন ৩ ওভার ১৮ রান ১ উইকেট ও শামীম হোসাইন ১ ওভার ৪ রান দিয়েছেন।

এর আগে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫ম তথা শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লেইথাম। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।

ইতোমধ্যে ৪ ম্যাচে ৩-১ ব্যবধানে এগিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজেরম্যাচগুলো হয় যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড দলে চোটের কারণে নেই টম ব্লান্ডল। খেলছেন না হ্যামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার। তাদের জায়গায় একাদশে এসেছেন জ্যকব ডাফি, বেন সিয়ার্স ও স্কট কুগেলেইন।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রাভিন্দ্রা, ফিন অ্যালেন, উইল ইয়ং, টম লেইথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, আজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স।

দলে এসেছেন সৌম্য সরকার, শামীম হোসেন, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। সাকিব আল হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন নেই আজকের একাদশে।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।

আম্পায়ার: আম্পায়ারের দায়িত্বে আছেন শরফুদ্দৌলা ও তানভির আহমেদ, থার্ড আম্পায়ার হিসেবে গাজি সোহেল ও ম্যাচ রেফারির দায়িত্বে নাঈমুর রশিদ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা