খেলা

কসোভোর মাঠে হাসলো স্পেন

ক্রীড়া ডেস্ক: শক্তি-সামর্থ্যে দুই দলের মধ্যে বিশাল পার্থক্র থাকলেও প্রতি-আক্রমণে বেশ ভালোই চ্যালেঞ্জ জানালো কসোভো। তবে দুই অর্ধের দুই গোলে স্বস্তির জয় পেয়ে হাসলো স্পেন।

প্রতিপক্ষের মাঠে বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্বকাপ বাছাইয়ের ‘বি’ গ্রুপে ২-০ গোলে জিতেছে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। পাবলো ফোরনালসের গোলে দল এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ফেররান তরেস।

পুরো ম্যাচে দুই-তৃতীয়াংশেরও বেশি সময় বল দখলে রেখে স্পেন মোট ১৯টি শট নেয়, যার মাত্র চারটি ছিল লক্ষ্যে। আর কসোভোর সাত শটের তিনটি ছিল লক্ষ্যে।

আগের দুই ম্যাচের একটিতে হার ও অন্যটিতে জিতে আসা স্পেন বল দখলে আধিপত্য করলেও প্রথমার্ধে মাঠের নিয়ন্ত্রণ নিতে বেশ লড়াই করতে হয় তাদের। পাল্টা-আক্রমণে কয়েকবার তাদের সীমানায় ভীতিও ছড়ায় কসোভো।

ধীরে ধীরে গুছিয়ে ওঠা এনরিকের দল ৩২তম মিনিটে এগিয়ে যায়। আলভারো মোরাতার পাস ডি-বক্সে পেয়ে জায়গা বানিয়ে বাঁ পায়ের শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন ফোরনালস। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের এই মিডফিল্ডারের জাতীয় দলের হয়ে এটা প্রথম গোল।

৮৮তম মিনিটে দারুণ নৈপুণ্যে জয় নিশ্চিত করেন তরেস। মিকেল মেরিনোর মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু বল ধরে কিছুটা এগিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকেই জোরালো শটে গোলটি করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড।

ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন।

গ্রিসের মাঠে ২-১ গোলে হেরে যাওয়া সুইডেন ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তবে দুই ম্যাচ কম খেলেছে সু্ইডিশরা। তাদের সমান চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ২০০৪ সালে ইউরো চ্যাম্পিয়ন গ্রিস।

চার নম্বরে কসোভোর পয়েন্ট ৪। আর তলানিতে জর্জিয়ার পয়েন্ট ১।

‘ই’ গ্রুপে অপরাজেয় পথচলা ধরে রেখেছে বেলজিয়াম। বেলারুশের মাঠে ১-০ গোলে জিতে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিফা র‌্যাঙ্কিংয়ে সেরা দলটি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা