খেলা

‘বিপর্যয় দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে’

সাননিউজ ডেস্ক: একসময় ব্রাদার্স ইউনিয়নের বেশ নামডাক ছিলো। কারণ আবাহনী-মোহামেডানের বাইরে তৃতীয় শক্তি হিসেবে চিনতো। দুই পরাশক্তি দলের বিপক্ষে চোখ রাঙানি দিয়ে খেলতো গোপিবাগের দলটি।

কিন্তু গত বেশ কয়েক বছর ধরেই ধুঁকছিল তারা। আর এবার তো নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো প্রিমিয়ার ফুটবল লিগ থেকে অবনমিত হয়ে গেলো ব্রাদার্স ইউনিয়ন!

আগের দিন অবনমন নিশ্চিত হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘের। আর আজ (মঙ্গলবার) দ্বিতীয় ও শেষ দল হিসেবে কমলা জার্সিধারীদের অবনমন নিশ্চিত হলো। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাদা মাঠে মুক্তিযোদ্ধার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে ব্রাদার্স ইউনিয়ন নিচের সারির লিগে নেমে গেছে।

২১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অবনমন নিশ্চিত হলো তাদের। ব্রাদার্সের এমন বিপর্যয়ে হতাশ দলটির সাবেক কোচ ও খেলোয়াড় হাসানুজ্জামান বাবলু। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘দলের এমন বিপর্যয় দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

কোনও সময় ভাবিনি এমন দিন দেখতে হবে। যে দলটি একসময় ত্রাস সৃষ্টি করেছে, সেই দলটির কিনা প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হতে হয়েছে!’

১৯৭৫ সালে প্রথম বিভাগ ফুটবল লিগ দিয়ে ব্রাদার্স ইউনিয়নের যাত্রা শুরু। আস্তে আস্তে দুই সমর্থকপুষ্ট দলের বাইরে আলাদা ভাবমূর্তি গড়ে ওঠে। ২০০৪ সালে সৈয়দ নাইমুদ্দিনের কোচিংয়ে ট্রেবল সাফল্য আসে।

জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ ও বরদুলই ট্রফি জিতেছিল। এছাড়া ফেডারেশন কাপে বিভিন্ন সময়ে তিনবার চ্যাম্পিয়ন এবং আগা খান গোল্ডকাপে একবার ট্রফি জেতার রেকর্ড আছে তাদের।

সেই দলটির হয়ে ১৯৭৫ থেকে ১৯৮২ সাল পর্যন্ত খেলেছেন হাসানুজ্জামান বাবলু। এছাড়া ১৯৯৭ ও ১৯৯৮ সালে কোচিং করিয়েছেন। দলের হতাশাজনক খবর শুনে বাবলু বলেছেন, ‘আমরা সবসময় লিগে আবাহনী ও মোহামেডানের পর জায়গা করে নিতাম। আমি, সেলিম, মহসিন ও ওয়াসিমসহ অন্যরা মিলে ক্লাবে দাপটের সঙ্গে খেলেছি। এই ক্লাবের হয়ে আমরা তারকা হয়েছি। ক্লাবটাকে একটা পর্যায়েও নিয়ে এসেছিলাম। সেই দলটি অবনমিত হয়ে গেলো। যা কখনও ভাবিনি। এমনও সময় আসবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

নবম বেতন কমিশন নিয়ে অর্থমন্ত্রীর বার্তা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

যৌথ হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, বাড়ছে দালালচক্র

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা