খেলা

এমবাপেদের জয় দেখলেন তারা

স্পোর্টস ডেস্ক: মাঠে নামতেই পিএসজি সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে তাকে। বলছি কিলিয়ান এমবাপেকের কথা। দীর্ঘদিন ধরে গুঞ্জন। তিনি ক্লাব ছাড়ার জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছেন এমন কথা বলা হয়েছিলো এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড বিরুদ্ধে।

লিগ ওয়ানের ম্যাচে অবশ্য শারিরীক ভাষা দেখে তা টের পাওয়া যায়নি। স্ট্রাসবার্গের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে দল। একটি গোল এসেছে ২২ বছর বয়সী এই তরুণের পা থেকে।

শনিবার (১৫ আগস্ট) ম্যাচ শুরুর আগে লিওনেল মেসি, সার্জিও রামোস, আশরাফ হাকিমি, জর্জো উইনালডাম ও জিয়ানলুইজি দোন্নারুম্মাকে পরিচয় করিয়ে দেয়া হয়।

অভিজ্ঞ তারুণ্যের মিশেলে দারুণ দলবদলে সক্ষম হয়েছে পিএসজি। যদিও হাকিমি-উইনালডাম ছাড়া কেউই এদিন মাঠে নামেননি।

বার্সেলোনা থেকে সদ্য যোগ দেয়া মেসিকে আরও অপেক্ষা করতে হবে অভিষেকের জন্য। তাই বন্ধু নেইমার, অ্যাঞ্জেলো ডিমারিয়াকে নিয়ে গ্যালারিতেই বসে দেখেছেন খেলা।

তৃতীয় মিনিটে লিও মেসির স্বদেশী মাউরো ইকার্দি গোল তুলে এগিয়ে দেন প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। ২৫ ও ২৭ মিনিটের মাথা গোল তুলেন এমবাপে ও হুলিয়ান ড্রাক্সলার।

৫৩ মিনিটে কেভিন গেমেইরো ও ৬৪ মিনিটে স্ট্রানবার্গের হয়ে গোল তুলেন লুডোভিক আরোক। ৮৬ মিনিটের মাথায় প্যারিসের দলটির হয়ে অবশ্য গোল আদায় করে নেন পাভলো সারাবিয়া।

এর আগে লিগের প্রথম ম্যাচের জয় পেয়েছে পিএসজি ট্রয়েসের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ে একচি করে গোল করেন হাকিমি ও ইকার্দি। ২০ আগস্ট ব্রেস্ট ও ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নামবে ফ্রেঞ্চ লিগের জায়ান্টরা।

১১ সেপ্টেম্বর ক্লেরমন্ট ফুটের বিপক্ষে পার্ক দো প্রিন্সেসে খেলবে দলটি। ওই ম্যাচেই অভিষেক হতে দেখা যেতে পারে মেসিকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা