খেলা
সেপ্টেম্বরে 

আবোরো মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: আগেই থেকেই ‘সুপার ক্লাসিকো’নিশ্চয়তা ছিলো। এবার কনমেবলের সর্বশেষ সভায় নির্ধারিত হলো, আসছে মাসেই আবার মুখোমুখি হচ্ছে দুই দক্ষিণ আমেরিকার ব্রাজিল আর আর্জেন্টিনা। ফলে চলতি বছরে আরো দুইবার দেখা যাবে লিওনেল মেসি ও নেইমারের লড়াই।

এ বিষয়ে গুঞ্জন আরও আগে থেকেই ছিল। শোনা যাচ্ছিল, একটি তো বটেই, চলতি বছর হতে পারে একাধিক ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই।

তবে কনমেবলের সভার আগে নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না। পাওয়া গেল এবার। দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থার সর্বশেষ সভায় নির্ধারিত হয়েছে বিষয়টি। এরপর ফিফা থেকেও এসেছে অনুমোদন।

নতুন সূচি অনুসারে আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকান দলগুলো খেলবে তিনটি ম্যাচ। আগামী ২, ৫ আর ৯ সেপ্টেম্বর তিনটি ম্যাচদিবসে হবে খেলা। আগামী ৫ সেপ্টেম্বর বহুল আকাঙ্ক্ষিত লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনার।

এর এক মাস পরেই যে আর্জেন্টিনা আতিথ্য দেবে ব্রাজিলকে, সেটা আগে থেকেই নির্ধারিত ছিলো। করোনার কারণে দুই দফায় দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই স্থগিত হয়েছে। মূলত সে ক্ষতিই এখন পুষিয়ে নিতে চাইছে কনমেবল।

কনমেবল অঞ্চলের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো থেকে আপত্তি বা পরিবর্তনের অনুরোধ না এলে এই সূচি মেনেই লড়াই করবে দলগুলো।

এ বিষয়ে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল সংস্থা দলগুলোকে সময় বেঁধে দিয়েছে আজ ১০ আগস্ট পর্যন্ত। এ সময় ম্যাচগুলোর সূচি, শহর ও ভেন্যুর খসড়া জমা দেওয়ার কথাও বলা হয়েছে স্বাগতিক দেশগুলোকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা