খেলা

অষ্টম হলেন বাংলাদেশের মারিয়া

ক্রীড়া ডেস্ক: নানা জটিলতা পেরিয়ে উজবেকিস্তান পৌঁছান ভারত্তোলক মনিরা কাজী ও জিয়ারুল আলম। আজ (শুক্রবার) এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মনিরা ৮১ কেজি ওজন শ্রেণিতে লড়েছেন। বাংলাদেশের ভারত্তোলক ভালো করতে পারেননি।

চূড়ান্ত পর্বে আট জনের মধ্যে ৮ম হয়েছেন। তার ক্যাটাগরিতে ব্রোঞ্জ তুর্কিমেনস্তানের আয়সলোতান। তিনি ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে তুলেছেন ২১৮ কেজি সেখানে মনিরা তুলেছেন মাত্র ১৫৫ কেজি। এশিয়ান ভারোত্তোলন থেকে বাংলাদেশের অবস্থান কত দূরে এতেই স্পষ্ট হয়।

খুব বেশি ভার বইতে পারেননি বাংলাদেশের নারী ভারোত্তোলক কাজী মনিরা। শুক্রবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ১৫৫ কেজি তুলে বাদ পড়েছেন তিনি।

৮১ কেজি ওজন শ্রেনীতে স্ন্যাচে ৬৫ কেজি তুললেও দুইবারের চেষ্টায় ৭০ কেজিও তুলতে পারেননি। অন্যদিকে ক্লিন অ্যান্ড জার্কে ৯০ কেজি তুললেও ৯৫ কেজি তুলতে ব্যর্থ হন। আগামীকাল ১০২ কেজি ওজন শ্রেণিতে লড়বেন জিয়ারুল ইসলাম।

মাবিয়া আক্তার সীমান্ত ফ্লাইট জটিলতায় এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি। দুই ভারত্তোলক ছাড়া এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন শাহরিয়া সুলতানা ও ফারুক সরকার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা