খেলা

করোনায় দুঃস্থদের পাশে যুবা টাইগাররা

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের কারণে পুরো ক্রীড়া জগতই আজ স্থবির হয়ে পড়েছে। মাঠের এই নায়ক গুলোর সময় কাটছে এখন ঘরেই। কিন্তু তবুও বসে নেই দেশের ক্রিকেটাররা। করোনায় তহবিল গঠন করে সহযোগিতা করছে।

এবার সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি এই সহযোগিতায় যুক্ত হচ্ছে জুনিয়র ক্রিকেটাররাও। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলাম।

পেসার শরিফুল বলেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ দলের ১৬ জন ক্রিকেটাররা মিলে তহবিল গঠন করে করেনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করছি। আমরা সবাই ১০ শতাংশ করে করোনা তহবিল দিচ্ছি। তবে এতে কতো টাকা হবে তা এখন ঠিক হয়নি।’

তহবিল গঠনের কাজে সমন্বয় করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার কায়সার আহমেদ। এর আগে জাতীয় দলের চুক্তিবদ্ধ ১৭ জন ক্রিকেটারসহ ২৭ জন ক্রিকেটার মোট ৩১ লাখ টাকা অনুদান দিয়েছেন। পরে প্রথম শ্রেণির ৯১ জন ক্রিকেটারও করোনা মোকাবিলায় আর্থিক সহায়তা করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা