খেলা

অবশেষে কারামুক্ত রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক:

অবশেষে প্যারাগুয়ের জেল থেকে ছাড়া পেলেন রোনালদিনহো ও তার ভাই রবার্তো অ্যাসিস। এজন্য তাদের ১.৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ কোটি টাকা) মুচলেকা দিতে হয়েছে। ৩২ দিন জেল খাটার পর জামিন পেলেও অবশ্য প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের একটি হোটেলে গৃহবন্দী অবস্থায় থাকতে হবে ব্রাজিলের এই তারকাকে।

সাবেক বার্সা তারকার শর্তসাপেক্ষে কারামুক্তির আবেদন মঞ্জুর করেন প্যারাগুয়ের বিচারপতি গুস্তাভো অ্যামারিয়া।

প্যারাগুয়েতে প্রবেশের সময় জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্র ব্যবহার করায় গ্রেপ্তার করা হয় রোনালদিনহোকে। তিনি যেই হোটেলে উঠেছিলেন, সেখানে মন্ত্রণালয় দেশটির পুলিশ বিভাগের সহায়তায় তার প্রেসিডেনশিয়াল স্যুটে তল্লাশি চালিয়েছিল। তল্লাশিতে তিনি ও তার ভাইয়ের পাসপোর্টে নাম ঠিক থাকলেও জাতীয়তার নাম দেওয়া রয়েছে প্যারাগুইয়ান।

প্যারাগুয়ের একটি ক্যাসিনো মালিক নেলসন বেলোত্তির আমন্ত্রণে রোনালদিনহো ও তার ভাই দেশটিতে আসেন। অবশ্য জেলে রোনালদিনহো সময় খারাপ কাটেনি। জেলখানার কয়েদিদের সাথে মেতে উঠেছিলেন ফুটবল খেলায়, গোলও করেছেন ৫টি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা